AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমিক দেবমাল্যর সঙ্গে একান্তে মধুমিতা, ভাইরাল নায়িকার ছবি

প্রেমে পড়েছেন মধুমিতা সরকার। দুর্গাপুজোর সময়ই নিজের জীবনে নতুন মানুষের আগমনের কথা জানিয়েছিলেন তিনি। অষ্টমীর পর থেকে আর কোনও রাখঢাক নেই। নায়িকার অতীত নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর অভিনীত প্রথম সিরিয়াল 'সবিনয় নিবেদন'।

প্রেমিক দেবমাল্যর সঙ্গে একান্তে মধুমিতা, ভাইরাল নায়িকার ছবি
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 7:09 PM
Share

প্রেমে পড়েছেন মধুমিতা সরকার। দুর্গাপুজোর সময়ই নিজের জীবনে নতুন মানুষের আগমনের কথা জানিয়েছিলেন তিনি। অষ্টমীর পর থেকে আর কোনও রাখঢাক নেই। নায়িকার অতীত নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর অভিনীত প্রথম সিরিয়াল ‘সবিনয় নিবেদন’। সেই সেটেই তাঁর প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে আলাপ হয়েছিল মধুমিতার।

তার পরেই বিয়ে করেন তাঁরা। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাঁদের পথ আলাদা হয়ে যায়। মধুমিতা-সৌরভের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। মাঝে অনেক দিন কোনও সম্পর্কে ছিলেন না নায়িকা। তার পর এই খবরে চারিদিকে হইহই কাণ্ড। সম্প্রতি ৩০ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। প্রেমিক দেবমাল্যর সঙ্গে দক্ষিণ ভারতে ঘুরছেন তিনি। প্রেমের ছবি পোস্ট করছেন তিনি।

এরই মধ্যে ভাইরাল নায়িকা আরও একটি ছবি। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। আদুরে ছবি পোস্ট করে লেখেন, “আমার সব সময় মনে মনে এই একটাই ইচ্ছা ছিল যে পাহাড়ের কোলে আমার একটা সুন্দর বাড়ি হবে। সেখানে আমার মনের মানুষের সঙ্গে থাকব। স্বপ্ন ছিল আমার।” একটি হিন্দি ছবির বিখ্যাত সংলাপই পোস্টে লেখেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে পাহাড়ের কোলেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। যদিও দেবমাল্যর সঙ্গে প্রেমের কাহিনি এখনও পুরোটা ফাঁস করেননি অভিনেত্রী। কী ভাবে তাঁদের প্রেম হল? কী করে পরস্পরের সম্পর্কে জড়ালেন। তবে নায়িকার প্রাক্তন স্বামী এই খবর শোনার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?