Nadia death: বাবার মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়, ছেলেও অকালে চলে গেল ‘অ্যাক্সিডেন্টে’
Nadia: জানা গিয়েছে, সেনাবাহিনীতে কর্মরত সাফি শেখ দ্বিতীয়বার ছুটিতে বাড়িতে এসেছিলেন। সোমবার সন্ধ্যায় ধুবুলিয়া NH12 নং জাতীয় সড়কের বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় গাড়ির ধাক্কায জখম হন তিনি। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নদিয়া: ছুটিতে বাড়ি ফিরেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ‘অগ্নিবীর’ জওয়ানের। এই বছরই জানুয়ারি মাসে তিনি সেনাবাহিনীর কাজে যোগদান করেছিলেন। আজ ‘গান স্যালুট’ এর মধ্য দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত জওয়ানের নাম সাফি শেখ। তাঁর বাড়ি কালীগঞ্জের পলাশী ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ভুরুলিয়া গ্রামে।
জানা যাচ্ছে, বছর পাঁচেক আগে বাড়ির সামনে পথ মৃত্যু হয় তাঁর বাবার। মাকে নিয়ে দারিদ্রতার মধ্যে বসবাস করছিলেন তিনি। ফুটবল খেলায় পারদর্শী ছিলেন সাফি। বেশ জনপ্রিয়তা ছিল তাঁর। কঠোর পরিশ্রম করে এই বছরে জানুয়ারি মাসে অগ্নিবীর পদে সেনাবাহিনীতে যোগদান করেন। কর্মক্ষেত্রেও তিনি সহকর্মীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
জানা গিয়েছে, সেনাবাহিনীতে কর্মরত সাফি শেখ দ্বিতীয়বার ছুটিতে বাড়িতে এসেছিলেন। সোমবার সন্ধ্যায় ধুবুলিয়া এনএইচ ১২ নং জাতীয় সড়কের বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় গাড়ির ধাক্কায জখম হন তিনি। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ছুটিতে বাড়ি ফিরে এমন মর্মান্তিক এই পরিণতিতে শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা গ্রাম। এক তরতাজা প্রাণের অকালমৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সেনাবাহিনীর পক্ষ থেকে তার বাড়িতে গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
