AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvenu Adhikari: ঋতব্রতদের অভিযোগে তদন্তের আশ্বাস দিতে গিয়ে হেসে ফেললেন শুভেন্দু

এখানে উল্লখ্য, গত সোমবার তৃণমূলের নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে মুখ খুলেছিলেন আখরুজ্জামানও। জানিয়েছিলেন, লরিতে করে হলফনামা পৌঁছে দেওয়া হচ্ছিল। হরিয়ানার বর্ডারে অস্ত্র দেখিয় লরিটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পিছনে দলের গাড়ি ছিল।

Suvenu Adhikari: ঋতব্রতদের অভিযোগে তদন্তের আশ্বাস দিতে গিয়ে হেসে ফেললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Updated on: Oct 28, 2026 | 2:20 PM
Share

কলকাতা: নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়ার আগেই নাকি সব হলফনামা ছিনতাই করার চেষ্টা হয়েছে। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। এবার সেই ঘটনায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সিআইডি তদন্তের আশ্বাস মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেই আশ্বাস দিতে দিতেই হেসে ফেললেন তিনি।

এ দিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ” আপনারা নিজেরা লড়ুন। ঋতব্রত বলেছেন, তাদের নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। যদি FIR করেন মামলা CID-কে দেব। এই ধরনের ঘটনা না হওয়াই ভালো।” বলতে বলতেই কার্যত হেসে ফেলেন তিনি। তবে কি তৃণমূলকে ব্যাঙ্গ করলেন তিনি?

এখানে উল্লখ্য, গত সোমবার তৃণমূলের নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে মুখ খুলেছিলেন আখরুজ্জামানও। জানিয়েছিলেন, লরিতে করে হলফনামা পৌঁছে দেওয়া হচ্ছিল। হরিয়ানার বর্ডারে অস্ত্র দেখিয় লরিটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পিছনে দলের গাড়ি ছিল। লরিতে কয়েক লক্ষ হলফনামা ছিল বলে দাবি করেছেন তিনি। কাদের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ? এই প্রশ্নের উত্তরে আখরুজ্জামান বলেন, “আমাদের প্রতিপক্ষ কালীঘাট। আমাদের হাতে কয়েক লক্ষ কর্মীর হলফনামা আছে। কালীঘাটের কাছে এত কর্মী নেই। ওরাই হাইজ্যাক করেছে।” বিধায়কের দাবি, মমতা তৃণমূলের কাছে মাত্র কয়েক’শ বা কয়েক হাজার হলফনামা আছে। এই প্রসঙ্গেই আজ সিআইডির কথা শোনা যায় শুভেন্দুর মুখে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?