AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোলাপি-বেগুনি বেলুনে সাজানো বাড়ি! রাহুল-প্রীতির মেয়ের রাজকীয় গৃহপ্রবেশ, কেমন দেখতে হল যুগলের মেয়েক?

১৯ অগস্ট মেয়ের মা হয়েছেন প্রীতি বিশ্বাস এবং বাবা হয়েছেন রাহুল মজুমদার। সেই সুখবর আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। সন্তানের সঙ্গে সময় কাটাবেন বলে এই মুহূর্তে অভিনেতা কোনও কাজে হাত দেননি এখনও। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রীতি।

গোলাপি-বেগুনি বেলুনে সাজানো বাড়ি! রাহুল-প্রীতির মেয়ের রাজকীয় গৃহপ্রবেশ, কেমন দেখতে হল যুগলের মেয়েক?
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 6:56 PM
Share

১৯ অগস্ট মেয়ের মা হয়েছেন প্রীতি বিশ্বাস এবং বাবা হয়েছেন রাহুল মজুমদার। সেই সুখবর আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। সন্তানের সঙ্গে সময় কাটাবেন বলে এই মুহূর্তে অভিনেতা কোনও কাজে হাত দেননি এখনও। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রীতি। নিজের বাড়িতে রাজকীয় ভাবে গৃহপ্রবেশ হল রাহুল-প্রীতির কন্যার। মেয়ে বাড়ি আসবে বলে বিশাল আয়োজন করেছিল প্রীতির দাদা।

কিছু দিন আগে দক্ষিণ কলকাতার একটি আবাসনে ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সেখানেই গৃহপ্রবেশ হল রাহুল-প্রীতির একমাত্র কন্যার। মেয়ে আসবে বলে ফ্ল্যাটের দরজা গোলাপি আর বেগুনি বেলুন দিয়ে সাজানো হয়েছিল। মেয়েকে কোলে নিয়ে রীতিমতো গদগদ নতুন বাবা। ছোট্ট কন্যাকে ঘুরিয়ে দেখালেন তাঁর বাড়ি। সকলের প্রশ্ন কেমন দেখতে হল তাঁদের মেয়েকে? না মেয়েদের মুখ এখনও দেখায়নি তাঁরা। রাহুল-প্রীতির মেয়েকে দেখার অপেক্ষায় সবাই।

উল্লেখ্য, ঝোড়ো সময়ে মেয়ের জন্ম, কী নাম রাখলেন মেয়ের? রাহুলের কথায়, “এখনও পর্যন্ত ঠিক করিনি ভাল নাম কী হবে। আমি কিটি বলে ডাকছি। আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব।” অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে? তিনি যোগ করেন, “সেরকম কিছু তো ভাবিনি। তবে হতেও পারে। দেখা যাক।”

রাহুল ও প্রীতি দু’জনেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অন্তঃসত্ত্বা হওয়ার পর বেশ কিছু দিন কাজ থেকে দূরে আছেন প্রীতি। ছুটি নিয়েছেন রাহুলও। ইতিমধ্যেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রীতি। আপাতত তার দেখভাল করাই তাঁদের প্রাথমিক দায়িত্ব। অতীতে রটেছিল সম্পর্ক নাকি ভাঙছে প্রীতি ও রাহুলের। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে সন্তান আসার খবর দেন তাঁরা। প্রীতির প্রেগন্যান্সি জার্নির গোটা সময়টা তাঁকে আগলে রেখেছিলেন রাহুল। আপাতত মেয়েকে পেয়ে বেজায় খুশি তিনি। ঝোড়ো সময়ে মেয়ে হয়েছে। একমুহূর্ত তাকে কাছছাড়া করতে নারাজ বাবা-মা।

Follow Us