AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কামড়ে দিলে বুঝবি’, প্রকাশ্যে মিমিকে অপমান অঙ্কুশের!

Ankush-Mimi: অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী দুজনেই যে টলিপাড়ার ভাল বন্ধু সে কথা সকলের জানা। তাঁদের দুজনের খুনসুটি মাঝে মাঝেই লেগে থাকে। তা কখনও প্রকাশ্যে আসে আবর কখনও আসে না। একসঙ্গে অনেকগুলো সিনেমাও করেছেন তাঁরা। অঙ্কুশ-মিমি জুটি দর্শকেরও খুব পছন্দের। তবে অনেক দিন হল তাঁদের বড় পর্দায় দেখেননি দর্শক।

'কামড়ে দিলে বুঝবি', প্রকাশ্যে মিমিকে অপমান অঙ্কুশের!
| Edited By: | Updated on: Oct 21, 2024 | 10:52 PM
Share

অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী দুজনেই যে টলিপাড়ার ভাল বন্ধু সে কথা সকলের জানা। তাঁদের দুজনের খুনসুটি মাঝে মাঝেই লেগে থাকে। তা কখনও প্রকাশ্যে আসে আবর কখনও আসে না। একসঙ্গে অনেকগুলো সিনেমাও করেছেন তাঁরা। অঙ্কুশ-মিমি জুটি দর্শকেরও খুব পছন্দের। তবে অনেক দিন হল তাঁদের বড় পর্দায় দেখেননি দর্শক।

তা বলে কি তাঁদের খুনসুটির ঝলক মিলবে না দর্শকের? না সেটা হচ্ছে না। সোমবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন মিমি নিজের ইনস্টাগ্রামের পাতায়। সেই ভিডিয়োয় অবশ্য নেই নায়িকা নিজে। দেখা যাচ্ছে তাঁর ভাল বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। আর দেখা বাড়ির পোশাকে দেখা যাচ্ছে অঙ্কুশকে। নায়ক-নায়িকা তো এখন আবার প্রতিবেশিও। ভিডিয়োতেই যাচ্ছেতাই ভাবে নায়িকাকে অপমান করলেন অঙ্কুশ। নায়িকাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নন। রীতিমতো তাঁকে হুমকিও দিয়েছেন তিনি। কিন্তু হয়েছেটা কী?

যেটুকু ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে, এ দিন নায়িকার বাড়িতে ঘরোয়া আড্ডা দিতেই গিয়েছিলেন নায়ক। তিনি বাড়িতে ঢোকা মাত্র মিমির আদরের পোষ্য জাদু চেঁচাতে শুরু করে। তখনই অঙ্কুশ বলেন, “সুন্দর দেখতে লোকজনকে দেখা অভ্যাস নেই তোমার বুঝতে পারছি। আমরা কিন্তু মানুষ। তোমার বাড়িতে যে থাকে সে আসলে কাকতাড়ুয়া।” নায়কের কথা শুনে সোজা নায়ককে মারধর করতে থাকেন নায়িকা। শুধু তাই নয় মিমি হুমকি দিয়ে বলেন, “ও কামড়ে দিলে বুঝবি”। তবে বিষয়টা পুরোটাই ঘটেছে মজার ছলে। তাঁদের খুনসুটির ভিডিয়োয় ভালবাসাও দিয়েছেন অনেকে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর