AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক, হাউ হাউ করে কাঁদছেন মহাকুম্ভের মোনালিসা

মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছিল। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছিলেন। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক, হাউ হাউ করে কাঁদছেন মহাকুম্ভের মোনালিসা
| Updated on: Apr 02, 2025 | 5:00 PM
Share

মহাকুম্ভ তাঁর কপাল ঘুরিয়ে দিয়েছিল। যে মেয়ে মালা বেচে সংসার চালাত, সেই মেয়েই এখন বলিউডের চোখের মণি হতে চলেছিলেন। ইন্দোরের গ্রাম থেকে, কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে বিমানে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন মহাকুম্ভের ভাইরাল কন্য়া মোনালিসা ভোঁসলে। শিখছিলেন পড়াশুনোও। পরিচালক সানোজ মিশ্রর হাত ধরে ধীরে ধীরে সিনেমার জন্য তৈরিও হচ্ছিলেন। কিন্তু মোনালিসার সেই সুখও বেশিদিন টিকল না। স্বপ্নপূরণ হওয়ার আগেই সব শেষ! এখন শুধুই হাউ হাউ করে কেঁদে যাচ্ছেন মহাকুম্ভের ভাইরালকন্যা। কেননা, তাঁর জীবন যে বদলে দিতে চেয়েছিলেন, সেই পরিচালক সানোজ মিশ্র এখন কারাগারে। সানোজ ধর্ষণের অভিযোগে হয়েছেন গ্রেফতার। আর সেই কারণে, শুরুর আগেই স্থগিত মোনালিসার প্রথম ছবি। সম্প্রতি ভাইরাল হয়েছে মোনালিসার একটি কান্নার ভিডিয়ো। মনে করা হচ্ছে, সানোজের গ্রেফতারির জন্যই এমন কাঁদছেন মোনালিসা।

জানা গিয়েছে, বছর আঠাসের এক তরুণীর অভিযোগের উপর ভিত্তি করেই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর অভিযোগ, সোশাল মিডিয়ার হাত ধরেই পরিচয় হয় পরিচালকের সঙ্গে। সিনেমায় অভিনয়ের সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুম্বইয়ের ফ্ল্য়াটে দিনের পর দিন ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য জোরও করা হয় তাঁকে। নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্য়াকমেলও করা হত তাঁকে। শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৪ ধারায় গ্রেফতার করা হয়েছে পরিচালক সানোজ মিশ্রকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?