AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অন্তঃসত্ত্বা শাহরুখের নায়িকা’, খবর ছড়িয়ে পড়েই সত্যি এল সামনে

Mahira Khan: মাহিরা-সালিমের বিয়ে সম্পন্ন হয়েছে পাকিস্তানের ভুরবানে। নিকট আত্মীয়, পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে নিকাহ সেরেছেন মাহিরা-সালিম। শোনা যাচ্ছে এবার তাঁরা মা-বাবা হতে চলেছেন।

'অন্তঃসত্ত্বা শাহরুখের নায়িকা', খবর ছড়িয়ে পড়েই সত্যি এল সামনে
| Updated on: Feb 13, 2024 | 5:05 PM
Share

কিছুদিন আগেই মিলেছিল সুখবর। দ্বিতীয়বার পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বিয়ের পিঁড়িতে। বলি-বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ফলে ভারতের বুকে তাঁর একটাই পরিচয়, তিনি শাহরুখের নায়িকা। তিনি বিয়ে করলেন প্রেমিক সালিম কারিম। অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বিয়ে করতে দেখা যায় মাহিরাকে। এক পাকিস্তানি ব্যবসায়ী সালিম কারিম। মাহিরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ের ভিডিয়ো এবং ফোটো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে। তাঁদের অভিনন্দন জানিয়েছেন সকলে। মাহিরা-সালিমের বিয়ে সম্পন্ন হয়েছে পাকিস্তানের ভুরবানে। নিকট আত্মীয়, পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে নিকাহ সেরেছেন মাহিরা-সালিম।

তবে বিয়ের খবর সামনে আস্তে না আস্তেই সামনে এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তিনি নাকি মা হতে চলেছেন। পাশাপাশি নেটফ্লিক্সের একটি প্রজেক্ট থেকেও নাকি তিনি সরে গিয়েছেন এই কারণে। খবর ভাইরাল হতেই। এই প্রসঙ্গে মুখ খোলেন মাহিরা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। তিনি মা হতে চলেছেন, এই খবর ভিত্তিহীন। তিনি নেটফ্লিক্সের কোনও প্রজেক্ট থেকেও সরছেন না।

আগেও এক বিয়ে করেছিলেন মাহিরা। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল তাঁর সেই সংসার। আলি আস্কারি ছিলেন তাঁর প্রথম স্বামী। সেই বিয়েতে সুখী ছিলেন না অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর সালিমের সঙ্গে আলাপ এবং প্রেম। যদিও এই সম্পর্কের কথা লুকিয়েই রাখতেন মাহিরা। ২০২০ সালের এক সাক্ষাৎকারে তাঁর প্রেমের সম্পর্কে যাবতীয় খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মাহিরা। স্বীকার করে নিয়েছিলেন সালিমের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তাঁর প্রেমিক বিনোদন জগতের কেউ নয়। মাহিরা বলেছিলেন, “হামসাফার ছবিতে একটি সংলাপ ছিল যেখানে শিরাদকে আশার বলেছিল, জানি না আমার কোনও ভাল কাজের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি।” সালিম সম্পর্কেও একই কথা বলতে চান মাহিরা।

Follow Us