AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: ‘অপারেশন সিঁদুর’-এর মাথা কার্তিক আরিয়ান! ‘বেঙ্গল ফাইলস’ ছবির পর এবার বড় চমক বিবেক অগ্নিহোত্রীর

Kartik Aaryan in Vivek Agnihotri Operation Sindoor:'দ্য কাশ্মীর ফাইল' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক ভূষণ কুমারের যৌথ প্রযোজনায় নির্মিত আগামী ছবি ‘অপারেশন সিঁদুর’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান! সূত্রের খবর, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির শুটিং শেষ করার পর পরই এই নতুন প্রজেক্টের কাজে হাত দেবেন অভিনেতা।

Kartik Aaryan: 'অপারেশন সিঁদুর'-এর মাথা কার্তিক আরিয়ান! 'বেঙ্গল ফাইলস' ছবির পর এবার বড় চমক বিবেক অগ্নিহোত্রীর
| Updated on: Oct 28, 2026 | 4:43 PM
Share

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা কার্তিক আরিয়ানের বৃহস্পতি এখন তুঙ্গে। একের পর এক মেগাবাজেটের বিগ টিকিট ছবি এখন তাঁর ঝুলিতে। ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাওয়ার পর এবার সেনার পোশাকে বড় পর্দায় নতুন চমক দিতে প্রস্তুত তিনি। ‘দ্য কাশ্মীর ফাইল’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক ভূষণ কুমারের যৌথ প্রযোজনায় নির্মিত আগামী ছবি ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান! সূত্রের খবর, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির শুটিং শেষ করার পর পরই এই নতুন প্রজেক্টের কাজে হাত দেবেন অভিনেতা।

চলতি বছরের গোড়ার দিকেই বিবেক অগ্নিহোত্রী ও ভূষণ কুমার তাঁদের এই যৌথ প্রজেক্টের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। ২০২৫ সালের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ যায়। সেই ভয়াবহ ঘটনার পর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিদের ঘাঁটি ও পরিকাঠামো গুঁড়িয়ে দিতে ভারতীয় সেনাবাহিনী যে ঐতিহাসিক পাল্টা সামরিক অভিযান এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল, তার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সেই রিয়েল-লাইফ সেনাকাহিনির ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। পূর্বে এই চরিত্রে বরুণ ধাওয়ানের নাম শোনা গেলেও, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কার্তিক আরিয়ানকেই চূড়ান্ত করা হয়েছে।

শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির শুটিং সম্পন্ন হলেই কার্তিক ‘অপারেশন সিঁদুর’-এর কাজ শুরু করবেন। উল্লেখ্য, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিটি ২০১৫ সালে ইয়ামেন সংকট চলাকালীন ভারত সরকারের সফল উদ্ধারকারী অভিযান ‘অপারেশন রাহাত’-এর প্রেক্ষাপটে নির্মিত। পরপর দুটি ছবিতে বাস্তব জীবনের রোমাঞ্চকর সামরিক ও উদ্ধার অভিযানের গল্প ফুটিয়ে তুলবেন এই বলিউড তারকা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?