AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাখোমাখো সম্পর্কের ‘দি এন্ড’! বিচ্ছেদই হল মালাইকা-অর্জুনের, কেন?

Malaika-Arjun: কেন হল বিচ্ছেদ? শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি। তবে নিজেদেরকে স্পেস দিতে চাইছেন তাঁরা।

মাখোমাখো সম্পর্কের 'দি এন্ড'! বিচ্ছেদই হল মালাইকা-অর্জুনের, কেন?
বিচ্ছেদই হল মালাইকা-অর্জুনের, কেন?
| Updated on: May 31, 2024 | 8:00 PM
Share

তুখোড় প্রেম ছিল তাঁদের। একসঙ্গে লিভইনে ছিলেন পাঁচ-পাঁচটা বছর। সেই প্রেমেরই এবার ইতি। তাঁদের ঘনিষ্ঠ মহল দাবি করেছেন এমনটাই। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। এবার মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের সত্যি হল ফাঁস। ‘পিঙ্কভিলা’ সংবাদমাধ্যমের দাবি আলাদা হয়েছেন তাঁরা। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ব্রেকআপ হয়ে গেলেও একে অন্যের মনে ওঁরা থেকে যাবেন। আর এই নিয়ে মুখও খুলতে চান না তাঁরা। তাঁদের এই বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা হোক, আলোচনা হোক এমনটাই চান না তাঁরা। সেই কারণে এ বিষয়ে মুখ খুলতে দেখা যাবে না তাঁদের।”

কেন হল বিচ্ছেদ? শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি। তবে নিজেদেরকে স্পেস দিতে চাইছেন তাঁরা। এর আগে অর্জুন কাপুর ও কুশা কাপিলালে জড়িয়ে রটেছিল গসিপ। যদিও কুশা এই কথা মানতে চাননি। মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তাঁরা দুজনেই এই মুহূর্তে রয়েছেন সিঙ্গল।

২০১৮ সালে মালাইকার ৪৫ তম জন্মদিনে অর্জুন প্রকাশ্যে এনেছিলেন তাঁদের সম্পর্কের কথা। তারপর একসঙ্গে দেখা যেত তাঁদের। বিয়ের প্ল্যানিংও ছিল। কেন যে হঠাৎ হল বিচ্ছেদ? মন খারাপ ভক্তদের। এর আগে আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর গত বছর ডিসেম্বরে সুরহা খান নামক এক মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন আরবাজ। তাঁর সঙ্গেই সুখে সংসার তিনি করছেন এখন।

Follow Us
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির