AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আয় তবে সহচরী…’, শুভশ্রীকে চুমু মিমির, কোন শুটিংয়ে দু’ জনে?

মেকআপ ভ্যান। সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, ''বলিউডের যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি''। সঙ্গে-সঙ্গে সেখানে মিমি চত্রবর্তীর প্রবেশ। তিনি শুভশ্রীকে দেখিয়ে বললেন, ''লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন।'' এরপর মিমির গালে চুমু খেলেন শুভশ্রী। মুহূর্তে সেই রিল ভাইরাল। রিলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধেবেলা। নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা। এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা।

'আয় তবে সহচরী...', শুভশ্রীকে চুমু মিমির, কোন শুটিংয়ে দু' জনে?
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 11:43 AM
Share

মেকআপ ভ্যান। সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, ”বলিউডের যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি”। সঙ্গে-সঙ্গে সেখানে মিমি চত্রবর্তীর প্রবেশ। তিনি শুভশ্রীকে দেখিয়ে বললেন, ”লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন।” এরপর শুভশ্রীর গালে চুমু খেলেন মিমি। মুহূর্তে সেই রিল ভাইরাল। রিলের প্ল্যানিং হয়ে গিয়েছিল আগের দিন সন্ধেবেলা। নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলেন দুই নায়িকা। এই জুটিকে মিশু হ্যাশট্যাগ দিচ্ছেন অনুরাগীরা।

দুর্গাপুজো মানেই নজরকাড়া কিছু বিজ্ঞাপনে শহর মুড়ে যায়। আর এসব বিজ্ঞাপনের মুখ হন তাবড় তারকারা। ক্যাপ্টেন টিএমটি বারের বিজ্ঞাপনে এবার একসঙ্গে থাকছেন মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে এই টিএমটি বারের বিজ্ঞাপনের মুখ ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্গাপুজোর সময়ে বিভিন্ন হোর্ডিংয়ে। আবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা গিয়েছিল। তবে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার তাঁদের একসঙ্গে আনার তোড়জোড় করেছে নির্দিষ্ট সংস্থা।

লক্ষণীয় বাংলা ছবি এই মুহূর্তে শাসন করছেন কোন নায়িকারা, এই উত্তর খুঁজলে অন্যতম দু’ টি নাম হলো মিমি চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই নায়িকা একে-অন্যের কাজ নিয়েও প্রশংসা করতে ভোলেন না। এবার দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ টু’। সেখানে বিকিনি লুকে দেখা যাবে মিমিকে। TV9 বাংলাকে এক সাক্ষাত্‍কারে শুভশ্রী জানান, ”মিমিকে এই লুকে হট লাগছে”। দুর্গাপুজোয় বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রেও এই দুই মুখের চাহিদা তুঙ্গে।

এবার মিমি-শুভশ্রী একসঙ্গে যে বিজ্ঞাপনের শুটিং করছেন, সেই ছবি থেকে চোখ ফেরানো যাবে না। প্রসঙ্গত, এক সময়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম ছিল। পরবর্তী সময়ে পরিচালক রাজের বিয়ে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। রাজ আর শুভশ্রীর ভারি সুখের সংসার। মিমিও বিভিন্ন সময়ে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ৩ তারিখ দুই নায়িকার রিল বুঝিয়ে দিল এবার পুজোয় শহরে, দুই নায়িকার সখ্যই উত্‍সবের মেজাজ আনবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?