AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জাস্ট ইউ’, মিমি চক্রবর্তীর জীবনে কি কোনও নতুন প্রেম?

বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন মিমি। নির্বাচন যত এগিয়ে আসবে, আরও দায়িত্ব বাড়বে।

‘জাস্ট ইউ’, মিমি চক্রবর্তীর জীবনে কি কোনও নতুন প্রেম?
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 31, 2021 | 5:59 PM
Share

কখনও তিনি লিখছেন, ‘আই মিস ইউ’। কখনও বা লিখছেন, ‘জাস্ট ইউ’। অভিনেত্রী (Actress) তথা সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সোশ্যাল পোস্টে যদি এই ধরনের ক্যাপশন থাকে, তাহলে তা নিয়ে দর্শক মহলে কৌতূহল তৈরি হওয়া তো স্বাভাবিক।

গতকাল মিমি নিজের একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। একটি চেয়ারে বসে তিনি। ফটোশুটের ছবি। তার ক্যাপশনে লিখেছিলেন, ‘আই মিস ইউ’। আজ অর্থাৎ বুধবার ফের নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জাস্ট ইউ’। ঠিক কার কথা বলতে চাইছেন মিমি?

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের সম্পর্কের কথা এক সময় টলি পাড়ায় কারও অজানা ছিল না। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়। তাঁরা বিয়ে করেন। এখন ইউভানের বাবা-মা দম্পতি। মাঝে মিমির সঙ্গে দম্পতির কোনও যোগাযোগ না থাকলেও পরে সৌজন্যের সম্পর্ক তৈরি হয়। ইউভানের জন্মের পর তার জন্য উপহারও পাঠিয়েছিলেন মিমি। তাহলে কি মিমির জীবনে কোনও নতুন প্রেম?

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন মিমি। যত দিন যাবে, আরও দায়িত্ব বাড়বে। অভিনয়ের পেশায় নতুন কোনও কাজের খবর এখনও ঘোষণা করেননি তিনি। তাহলে সোশ্যাল ওয়ালে এ কীসের ইঙ্গিত? কার জন্য বার্তা দিতে চাইলেন তিনি? এ হেন ক্যাপশনের কি উদ্দেশ্য রয়েছে, নাকি নেহাতই কথার কথা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন, মন ভাল করতে কোথায় বেড়াতে গেলেন গৌরব-ঋদ্ধিমা?

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?