AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক বুক আশা নিয়ে সাতসকালে কালীঘাটে মিমি, অন্দরে ঘটল অনেক কিছুই

Mimi Chkaraborty: সে যাই হোক, তুফান ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা বিশ্বে এই ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশে এই ছবির ফল মোটামুটি ভাল হলেও বিশ্ববাজারে খুব একটা ছাপ ফেলতে পারেনি। যদিও বাংলায় এই ছবি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।

এক বুক আশা নিয়ে সাতসকালে কালীঘাটে মিমি, অন্দরে ঘটল অনেক কিছুই
মিমি চক্রবর্তী।
| Updated on: Jul 06, 2024 | 6:10 PM
Share

গতকাল অর্থাৎ শুক্রবারই জানা গিয়েছিল আজ অর্থাৎ শনিবার কালীঘাটে যাবেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সেই মতোই শনিবার সাতসকালেই সেখানে হাজির হলেন তিনি। পরেছিলেন সালোয়ার কামিজ। শনিবার, আর পাঁচটা দিনের থেকে কালীঘাটে যে এ দিন ভিড় বেশিই হবে তা সকলেরই জানা। তবে মিমির আশার খবরে আগে থেকেই নেওয়া হয়েছিল ব্যবস্থা। কড়া নিরাপত্তায় সেখানে হাজির হন তিনি। এর পরেই চলে যান মূল মন্দিরের একেবারে ভিতরে। মিমির কালীঘাট দর্শনের নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। একবুক আশা নিয়েই হাজির হয়েছিলেন তিনি।

শহরে বৃষ্টি নেমেছে আগেই, দিন দুয়েক আগে এসেছে ‘তুফান’ও। তবে সেই তুফান যাতে স্বল্পস্থায়ী না হয় মায়ের কাছে সেই আর্জি জানাতেই গিয়েছিলেন অভিনেত্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন বাংলাদেশে ও ভারতের যৌথ প্রযোজিত ছবি তুফান যাতে বাংলাদেশের মতো এ দেশেও ভাল ফল করতে পারে সেই কারণেই পুজো দিয়েছিলেন তিনি। অন্দরে ঘটল অনেক কিছুই। সামনে এসেছে সেই ভিডিয়ো। পুরোহিতের হাত থেকে প্রদীপ নিয়ে নিজের হাতেই মা’কে আরতি করতে দেখা যায় তাঁকে। মিমি এসেছেন, আর তাঁকে দেখতে ভিড় হবে না তা কী করে হয়? তাই উত্তেজিত জনতাও মাঝেমধ্যেই দিচ্ছিলেন ‘হানা’। তবে কোনও কিছুই হাতের নাগালে চলে যায়নি, এটাই রক্ষে।

সে যাই হোক, তুফান ছবিতে মিমি ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গোটা বিশ্বে এই ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশে এই ছবির ফল মোটামুটি ভাল হলেও বিশ্ববাজারে খুব একটা ছাপ ফেলতে পারেনি। যদিও বাংলায় এই ছবি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর