AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা যাবে না, মুনমুনকে কড়া নিয়মে বেঁধেছিলেন স্বামী ভরত!

Moonmoon Sen: ৪৬ বছরেরে সংসার জীবনের ইতি। মঙ্গলবার সকালেই আসে এই খবরটা। পিতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেনের। স্বামী ভরত দেববর্মাকে হারিয়েছেন অভিনেত্রী মুনমুন সেন। আচমকাই ঘটে এই ঘটনা। তাঁরা কেউ বুঝতেই পারেননি এমনটাও হতে পারে বলে। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তড়িঘড়ি মা মুনমুনকে নিয়ে কলকাতায় ফেরেন রাইমা।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা যাবে না, মুনমুনকে কড়া নিয়মে বেঁধেছিলেন স্বামী ভরত!
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 7:16 PM
Share

৪৬ বছরেরে সংসার জীবনের ইতি। মঙ্গলবার সকালেই আসে এই খবরটা। পিতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেনের। স্বামী ভরত দেববর্মাকে হারিয়েছেন অভিনেত্রী মুনমুন সেন। আচমকাই ঘটে এই ঘটনা। তাঁরা কেউ বুঝতেই পারেননি এমনটাও হতে পারে বলে। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তড়িঘড়ি মা মুনমুনকে নিয়ে কলকাতায় ফেরেন রাইমা। এমন দিনে তাঁর অনেক পুরনো স্মৃতিই বারবার ফিরে আসছে।

শোনা যায়, সে যুগেখুবই প্রগতিশীল ভাবনা চিন্তার মানুষ ছিলেন ভরত। যদিও স্বামীর জন্যই নিজের কেরিয়ারে কড়া সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। নায়িকার এই কাজটি একেবারেই পছন্দ ছিল না তাঁর। তাই নায়িকাকে নির্দেশ দিয়েছিলেন যেন কোনও ভাবেই তিনি এই কাজটি না করেন। মুনমুনকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হত যে তিনি কতটা সাহায্য পেয়েছিলেন তাঁর স্বামীর কাছ থেকে?

নায়িকার বিয়ের পরের ঘটনা। সুইম স্যুটে দেখা গিয়েছিল তাঁকে। তার পরেই হয়েছিল বিপুল বিতর্ক। বিয়ের পর এমন পোশাক পরা নিয়ে নানা জন নানা কথা বলেছিলেন। যদিও পোশাকের ক্ষেত্রে তাঁর স্বামীর কোনও বিধিনিষেধ ছিল না। তিনি এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। মুনমুন এক সাক্ষাত্‍কারে বলেছিলেন, “সুইমস্যুট পরা নিয়ে কোনও সমস্যা ছিল না। তবে এটা ঠিক ভরত আপত্তি জানিয়েছিল দুটো বিষয়ে। ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন দৃশ্যে অভিনয় করতে শুধু মানা করেছিলেন তিনি। আর কোনও কিছু নিয়ে আমায় বাধার সম্মুখীন হতে হয়নি।”

Follow Us