AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moushumi Chatterjee: দশ ক্লাসে পড়তেই পাকা কথা, কেন তড়়িঘড়ি হেমন্তপুত্রকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন মৌসুমী?

Moushumi Chatterjee Jayanta Mukherjee and Hemanta Mukherjee's Story: পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবন এবং প্রেমের গল্পটিও কম রোমাঞ্চকর নয়। কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম ও পরিণয়ের গল্পটি যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

Moushumi Chatterjee: দশ ক্লাসে পড়তেই পাকা কথা, কেন তড়়িঘড়ি হেমন্তপুত্রকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন মৌসুমী?
| Updated on: Nov 13, 2026 | 3:45 PM
Share

বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় ও দাপুটে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। রুপোলি পর্দার তাঁর সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসি আজও কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে রয়েছে। তবে তাঁর পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবন এবং প্রেমের গল্পটিও কম রোমাঞ্চকর নয়। কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম ও পরিণয়ের গল্পটি যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

মৌসুমী চট্টোপাধ্যায় যখন টলিপাড়ায় পা রাখেন, তখন তিনি ভীষণ কম বয়সি এক কিশোরী। শোনা যায়, সেই সময় মৌসুমী পড়তেন দশ ক্লাসে। মৌসুমী চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে নিজেই তাঁদের বিয়ের নেপথ্যের গল্প শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যখন তাঁর বিয়ের কথা পাকা হয়, তখন তিনি অত্যন্ত ছোট—মাত্র দশম শ্রেণির ছাত্রী! মৌসুমী জানান, বালিকা বধূ ছবি মুক্তির পরে তিনি অসংখ্য বিয়ের প্রস্তাব পেতে থাকেন। এক পিসির শেষ ইচ্ছেপূরণের জন্য তড়িঘড়ি তাঁকে বিয়ে ঠিক করতে হয়েছিল। মৌসুমী বলেন, ‘’ব্যাপারটা খুব অদ্ভুত ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে পাত্রপক্ষের লম্বা লাইন থাকত একটা সময়ে। এ দিকে আমি তো বাড়ির আদুরে মেয়ে। বড়পিসির সঙ্গেও খুব ভালো সম্পর্ক। ভবানীপুরে থাকতেন পিসি। একটা সময়ে আমরা জানতে পারলাম, তাঁর ক্যান্সারের লাস্ট স্টেজ। পিসি আমার শ্বশুরমশাইয়ের হাত ধরে বললেন, ‘হেমন্তবাবু, আমি কি ওর বিয়েটা দেখে যেতে পারব?’ ব্যস, পিসির ইচ্ছেতেই সবটা হয়ে গেল।’’ বালিকা বধূর সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত। সেই সূত্রেই মৌসুমীর পরিবারের সঙ্গে বন্ধুত্ব ছিল হেমন্তর।

বিয়ে সম্পন্ন হওয়ার পর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দেন মৌসুমী। দক্ষিণ মুম্বইয়ের অভিজাত পরিবারে নতুন জীবন শুরু হয় তাঁর। হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সংগীত মহারাজের পরিবারে পুত্রবধূ হয়ে আসার পর মৌসুমীর কেরিয়ারে বিরাট মোড় আসে। সাধারণত সেকালে বিয়ের পর নায়িকাদের কেরিয়ারে ছেদ পড়ার একটা প্রবণতা থাকলেও, এক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। স্বামী জয়ন্ত এবং শ্বশুর হেমন্ত মুখোপাধ্যায়ের পূর্ণ সমর্থন ও উৎসাহেই অভিনয় কেরিয়ার চালিয়ে যান মৌসুমী। জয়ন্ত নিজে একজন চলচ্চিত্র প্রযোজক ও সুরকার হওয়ায় সিনেমার জগতের প্রতি তাঁর ও তাঁর পরিবারের গভীর বোঝাপড়া ছিল। জয়ন্ত প্রযোজিত ‘মজ়াক’ (১৯৭৫) ও ‘দো লড়কে দোনো কড়কে’ (১৯৭৯) এর মতো ছবিতেও তাঁদের দেখা গিয়েছিল।

শোনা যায়, প্রথম দেখাতেই নাকি মৌসুমীকে ছেলের জন্য পছন্দ করে ফেলেছিলেন হেমন্ত। ঘরের বৌমা নয়, বরং নিজের মেয়ের মতোই মৌসুমীকে ভালোবাসতেন হেমন্ত। তবে প্রথম দিকে হেমন্তকে বড্ড বেশি ভয়ও পেতেন মৌসুমী। তবে মুম্বইয়ে যাতে মৌসুমী একাকিত্ব বোধ না করেন সেই জন্য পুতুলের ঘর আর একটা ছোট্ট কুকুর কিনেছিলেন। শ্বশুরমশাইও ভীষণই খেয়াল রাখতেন তাঁর। যাতে কোনও অসুবিধা না হয়।

কৈশোরের প্রেম থেকে শুরু করে জীবনের শেষদিন পর্যন্ত দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে একে অপরের পাশে ছায়ার মতো ছিলেন জয়ন্ত ও মৌসুমী। জীবনের বহু সুখ-দুঃখ, উত্থান-পতনের সাক্ষী থেকেছে তাঁদের এই সুদীর্ঘ দাম্পত্য জীবন। বৃহস্পতিবার জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণের মধ্য দিয়ে এই দীর্ঘ পথচলার অবসান ঘটলেও, তাঁদের এই প্রেমকাহিনি ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে এক অনন্য রোমান্টিক অধ্যায় হয়ে চিরকাল অমর হয়ে থাকবে।

Follow Us