AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধ দরজার আড়ালে পুরুষের সঙ্গে সঞ্জয়ের যৌনক্রীড়া! কেন সন্দেহ হয় মায়ের?

Sanjay Dutt: নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে রাখেন সঞ্জয়। কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু দরজা খোলার নামমাত্র নেই ছেলের।

বন্ধ দরজার আড়ালে পুরুষের সঙ্গে সঞ্জয়ের যৌনক্রীড়া! কেন সন্দেহ হয় মায়ের?
কেন সন্দেহ হয় মায়ের?
| Updated on: Oct 14, 2024 | 10:06 PM
Share

প্রায় ৩৫০ জন মহিলার সঙ্গে এযাবৎ সহবাস করেছেন তিনি– নিজের আত্মজীবনীতে এমনটাই দাবি করেছিলেন সঞ্জয় দত্ত। বলিউড তো বটেই সমাজের বিভিন্ন পেশার নানা মহিলার সঙ্গে বারেবারে নাম জড়িয়েছে তাঁর। তবে জানেন কি মা নার্গিস সঞ্জয়ের যৌবনবেলায় ভাবতেন তিনি বুঝি পুরুষে আকৃষ্ট। ভাবতেন তাঁর ছেলে সমকামী! বন্ধ দরজার পিছনে নাকি পুরুষ সঙ্গীর সঙ্গে অবাধ যৌনাচার চালাচ্ছেন সঞ্জয়, এমনটাই মনে করতেন নার্গিস, কিন্তু কেন? সঞ্জয়ের আত্মজীবনীতে সে উত্তরই দিয়েছিলেন বোন প্রিয়া।

নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে রাখেন সঞ্জয়। কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু দরজা খোলার নামমাত্র নেই ছেলের। তাঁর মনে হয়েছিল, সঞ্জয় সমকামী নয় তো? তবে বন্ধ দরজার আড়ালে সঞ্জয় মেতে উঠতেন অন্য খেলায়। সে খেলায় যৌনতা নেই। আছে অন্য এক দুনিয়া, যে দুনিয়ার হাতছানি ভয়ঙ্কর। বন্ধ ঘরে পুরুষ বন্ধুর সঙ্গে চলত লাগাতার নেশা। ছিল মাদকের আখড়া। নার্গিসের কানেও আসত সে কথা। তবে ছেলের নামে এই সব কথা কিছুতেই যেন বিশ্বাস করতে চাইত না তাঁর মন। বারেবারে দাবি করতেন, সঞ্জয় এরকমটা নন।

সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার ঠিক আগেই মারা যান নার্গিস। ছেলের সাফল্য এবং একইসঙ্গে জীবনের টানাপড়েনের সাক্ষী তিনি হতে পারেননি। সঞ্জয়ের জীবনও বর্ণময়। জীবনে নানা সময়ে এসেছে উত্থান পতন। তবে সে সব পেরিয়ে আজ তিনি নিজ জীবনে থিতু। ক্যানসারকেও জয় করেছেন তিনি। দুই ছেলেমেয়েকে নিয়ে এই মুহূর্তে সুখে সংসার করছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?