AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডের সব বিয়ে ‘চুক্তি’? ‘প্রচারের জন্যে’, এ কী বললেন নোরা

Nora Fatehi: বোল্ড উপস্থাপনার জন্য প্রশংসিত এই অভিনেত্রী বলিউডের অন্দরমহলের অনেক কাহিনিই এখন জেনে গিয়েছেন। বহিরাগত হয়ে বলিউডের ভেতরে জায়গা করে নেওয়াটা ঠিক কতটা কঠিন, ভেতরে কী সমীকরণে কোন সম্পর্ক গড়ে উঠছে, সে সবকিছুই কম বেশি চাক্ষুষ করেছেন তিনি।

বলিউডের সব বিয়ে 'চুক্তি'? 'প্রচারের জন্যে', এ কী বললেন নোরা
| Updated on: Apr 12, 2024 | 2:48 PM
Share

নোরা ফাতেহি, বলিউডের অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ভারতের বুকে পা রেখেছিলেন। যে স্বপ্ন আজও খানিকটা অধরাই থেকে গিয়েছে। যদিও বলিউডের নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তিনি। তবে দিনের শেষে নোরা ফাতেহির পরিচয় অভিনেত্রী নয়। বলিউডের বর্তমানে টপ আইটেম ডান্সার হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। পাশাপাশি তাঁর কনসার্ট তাঁর নাচ তাঁর গান সবটাই দর্শক মনে বারবার জায়গা করে নিয়েছে। বোল্ড উপস্থাপনার জন্য প্রশংসিত এই অভিনেত্রী বলিউডের অন্দরমহলের অনেক কাহিনিই এখন জেনে গিয়েছেন। বহিরাগত হয়ে বলিউডের ভেতরে জায়গা করে নেওয়াটা ঠিক কতটা কঠিন, ভেতরে কী সমীকরণে কোন সম্পর্ক গড়ে উঠছে, সে সবকিছুই কম বেশি চাক্ষুষ করেছেন তিনি।

মাঝে মধ্যে তা নিয়ে মন্তব্য করে বসতে দেখা যায় নোরা ফাতেহিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়। তাঁর কথায়, বলিউডে অধিকাংশই বিয়ে হয়ে থাকে স্বার্থের ভিত্তিতে। প্রচারে আসতে লাইম লাইটে আসতে বলিউডের অধিকাংশ বিয়ে নাকি এক প্রকার চুক্তি। একবার এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেছিলেন তাঁকেও এক অভিনেতার সঙ্গে প্রেম করতে বলা হয়েছিল, এতে নাকি তাঁর কেরিয়ারে ভাল প্রভাব পড়বে বলেই বোঝানো হয়েছিল। তবে স্বার্থের জন্য এ ধরনের কোনও সিদ্ধান্ত নিতে রাজি ছিলেন না নোরা বলে তিনি নিজে দাবি করেন। নিজের দক্ষতায় ভরসা রেখে আজও তিনি নিজের সেরা টুকুই উপস্থাপনা করার চেষ্টা করে চলেছেন। বেশ কিছু ছবিতে ছোটখাটো চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেলেও পূর্ণাঙ্গ চরিত্রে এখনও পর্যন্ত নোরাকে পায়নি দর্শকেরা। যদিও নোরা ফাতেহি চেয়ে চেষ্টা বজায় রেখে চলেছেন আজও।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো