AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pooja Banerjee: দ্বিতীয়বার মা হলেন পূজা, অভিনেত্রীর কোল জুড়ে ছেলে এল নাকি মেয়ে?

Pooja Banerjee Second Child: ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে আড়ম্বর এড়িয়ে ঘরোয়া আয়োজনে কুণাল ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূজা। সেই বছরই জন্ম নেয় তাঁদের প্রথম পুত্রসন্তান কৃষিভ।  সম্প্রতি বেবিমুনে স্বামী কুণালের সঙ্গে কাটানো একান্তযাপনের রোম্যান্টিক মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী, যা নেটপাড়ায় বেশ চর্চিত হয়েছিল।

Pooja Banerjee: দ্বিতীয়বার মা হলেন পূজা, অভিনেত্রীর কোল জুড়ে ছেলে এল নাকি মেয়ে?
| Updated on: Aug 15, 2026 | 6:02 PM
Share

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। পুত্র কৃষিভের পর এবার দম্পতির কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। কন্যাসন্তানের আগমনে পূজা এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মার চারজনের পরিবারে এখন আনন্দের হাওয়া।

সন্তানের জন্মের পরপরই সোশাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করে খুদের প্রথম ঝলক অনুরাগীদের দেখিয়েছেন অভিনেত্রী। গর্ভাবস্থার বিভিন্ন স্মৃতি থেকে শুরু করে নবজাতককে পরম আদরে আগলে রাখার মুহূর্ত তুলে ধরেছেন সেই ভিডিওতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ তারকাজোটকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ ও ভক্তরা। তবে পাঞ্জাবি রীতি মেনে কন্যাসন্তানের জন্ম হওয়ার ৪০ দিন পর তাঁর নামকরণের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন পূজা।

চলতি বছরের ২১ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে নিয়ে হাসিমুখে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করেছিলেন পূজা ও কুণাল। এরপর ১০ মে মাতৃদিবসের দিন আয়োজিত হয় পূজার সাধভক্ষণের অনুষ্ঠান। সেদিন পূজার কোলে ছিল ঝুটি বাঁধা একটি পুতুল, যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন প্রথম সন্তান কৃষিভের জন্য এবার বোন আসতে চলেছে। শেষমেশ ১৪ আগস্ট সেই অপেক্ষার সুন্দর অবসান ঘটল।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে আড়ম্বর এড়িয়ে ঘরোয়া আয়োজনে কুণাল ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূজা। সেই বছরই জন্ম নেয় তাঁদের প্রথম পুত্রসন্তান কৃষিভ।  সম্প্রতি বেবিমুনে স্বামী কুণালের সঙ্গে কাটানো একান্তযাপনের রোম্যান্টিক মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী, যা নেটপাড়ায় বেশ চর্চিত হয়েছিল। অবশেষে সমস্ত সুন্দর মুহূর্ত পেরিয়ে দ্বিতীয় সন্তানের হাত ধরে জীবনের নতুন এক উদযাপনে পা রাখলেন এই তারকা দম্পতি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ