AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হতে চলেছেন পুনম পাণ্ডে! ছবি পোস্ট করে কী জানালেন?

২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পুনমের টিম তাঁর ইনস্টাগ্রাম থেকে ঘোষণা করেছিল যে, ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। সারা দেশ যখন সেই খবরে শোকস্তব্ধ, তখনই ২ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন এবং ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই এই নাটক করেছিলেন। সেই সময় চরম ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি।

মা হতে চলেছেন পুনম পাণ্ডে! ছবি পোস্ট করে কী জানালেন?
| Updated on: Mar 31, 2026 | 3:31 PM
Share

জল্পনা আর পুনম পাণ্ডে যেন সমার্থক। কখনও নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে, তো কখনও অদ্ভুত সব মন্তব্যে খবরের শিরোনামে থাকেন এই মডেল-অভিনেত্রী। এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের নতুন এক ‘বোমা’ ফাটালেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিলেন পুনম। আর তাঁর এই পোস্ট ঘিরেই এখন তোলপাড় নেটদুনিয়া।

গত বছর জরায়ু মুখের ক্যানসার (Cervical Cancer) নিয়ে সচেতনতা বাড়াতে নিজের মৃত্যুর নাটক করে চরম বিতর্কের মুখে পড়েছিলেন পুনম। এবার ৩১ মার্চ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, টি-শার্ট খানিকটা গুটিয়ে নিজের ‘বেবি বাম্প’ দেখাচ্ছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতেও সগর্বে নিজের মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন তিনি। ক্যাপশনে কোনও দীর্ঘ বয়ান নেই, কেবল গর্ভবতী মহিলা, দুধের বোতল এবং শিশুর ইমোজি দিয়েছেন তিনি।

এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানালেও, বড় একটা অংশ বিষয়টিকে ‘সস্তা প্রচার’ বা ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবেই দেখছেন। কেউ প্রশ্ন তুলেছেন, “সন্তানের বাবা কে?” আবার অনেকের ধারণা, এটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘AI’ দিয়ে তৈরি করা ছবি। কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, আগামিকাল ১ এপ্রিল অর্থাৎ ‘এপ্রিল ফুল’ দিবস। তাই পুনম যে ফের সবাইকে বোকা বানাচ্ছেন না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পুনমের টিম তাঁর ইনস্টাগ্রাম থেকে ঘোষণা করেছিল যে, ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। সারা দেশ যখন সেই খবরে শোকস্তব্ধ, তখনই ২ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন এবং ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই এই নাটক করেছিলেন। সেই সময় চরম ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। এবার তাঁর এই নতুন পোস্ট আদতে সত্যি নাকি ফের কোনও প্রচারের কৌশল, তা সময়ই বলবে। তবে আপাতত পুনমের ‘মা হওয়া’র খবর নিয়ে সরগরম বলিপাড়া।

Follow Us