AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: প্রিয়াঙ্কার কাছে এল চিঠি, চার বছরের ছোট্ট মালতী কী করে বসল?

Priyanka Chopra emotional over Malti Marie's handmade note: মালতী মেরির তৈরি মা দিবসের বিশেষ উপহার দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। চার বছরের মেয়ের এই উপহারে আপ্লুত অভিনেত্রী। মা কে কী দিয়েছে মালতী?

Priyanka Chopra: প্রিয়াঙ্কার কাছে এল চিঠি, চার বছরের ছোট্ট মালতী কী করে বসল?
মায়ের সব পছন্দ নখদর্পণে মালতীর
| Updated on: May 12, 2026 | 12:47 PM
Share

মা হওয়া জীবনের অন্যতম সেরা অনুভূতি তা আবারও একবার মনে করে আবেগপ্রবণ হয়ে পড়লেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas)। মাত্র চার বছর বয়সেই খুদে মালতী মেরি তার মা কে এমন এক উপহার দিয়েছে, যা দেখে আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। মালতীর হাতের ছোঁয়ায় তৈরি সেই ছোট্ট চিরকুট এখন সমাজমাধ্যমে নেটনাগরিকদের হৃদয়ে ঝড় তুলেছে।

মায়ের সব পছন্দ নখদর্পণে মালতীর

সম্প্রতি মাতৃদিবস উপলক্ষে প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি রঙিন সাজানো বোর্ড, যার শিরোনামে লেখা- ‘অল অ্যাবাউট মাই মামা’ (আমার মাকে নিয়ে সব কিছু)। মালতী তার এই ছোট্ট বয়সের অভিজ্ঞতায় লিখেছে মায়ের প্রিয় রঙ লাল, আর প্রিয়াঙ্কা যে ঝাল খাবার খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটিও উল্লেখ করতে ভোলেনি সে। মালতীর মতে, মা সবচেয়ে বেশি জল খেতে পছন্দ করেন। এমনকি প্রিয়াঙ্কার চুলের খোপার জন্য একটি ‘স্ক্রাঞ্চি’ বা রবার ব্যান্ড উপহার দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে একরত্তি। চিরকুটের শেষে লেখা ছিল, “মা সবসময় আমাকে বলে ‘আই লাভ ইউ’।”

Priyanka Malti Letter

এই উপহার পেয়ে প্রিয়াঙ্কা এতটাই আপ্লুত যে ছবির ক্যাপশনে লিখেছেন, “ও আমাকে কত ভালো চেনে!” সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোশানাল ইমোজি। বোঝাই যাচ্ছে, মেয়ের এই সারল্য মা প্রিয়াঙ্কার মন ছুঁয়ে গিয়েছে। বর্তমানে পেশাদার প্রয়োজনে প্রিয়াঙ্কা হায়দরাবাদে রয়েছেন। সেখানে তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’-র শুটিং চলছে। বিমানে করে গন্তব্যে যাওয়ার ছবিও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু কাজের ব্যস্ততা থাকলেও দিনটি মিস করেননি স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কার প্রতি ভালোবাসা উজার করে একটি মিষ্টি পোস্ট করেছেন তিনি।

২০১৮ সালে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন নিক ও প্রিয়াঙ্কা। এরপর ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে আসে মালতী মেরি। তবে মালতীর জন্মের প্রথম সময়টা খুব একটা সহজ ছিল না। জন্মের পর প্রায় ১০০ দিনেরও বেশি সময় তাকে হাসপাতালের এনআইসিইউ-তে কাটাতে হয়েছিল। সেই লড়াই জয় করে আজ মালতী চার বছরের প্রাণবন্ত এক শিশু, যে তার মায়ের প্রতিটি পছন্দ-অপছন্দ বুঝতে শিখে গিয়েছে। প্রিয়াঙ্কা ও নিক প্রায়শই তাঁদের জীবনের এমন ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন, যা নিমেষেই ভাইরাল হয়ে যায়।

Follow Us