AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে বাতকর্ম? লজ্জা ভুলে সকলের সামনেই প্রিয়াঙ্কা…

Priyanka Secret: খুব স্বাভাবিক ও সাধারণ বিষয়, যা নিয়ে খুব একটা কথা বলতে অনেকেই স্বাচ্ছন্দ বোধ করেন না। লাই ডিটেক্টরে সামনে রাখতেই ফাঁস হয়ে গেল সেই সেলেবের জীবনের নানা অজানা কথা।

প্রকাশ্যে বাতকর্ম? লজ্জা ভুলে সকলের সামনেই প্রিয়াঙ্কা...
| Updated on: Mar 18, 2024 | 11:40 AM
Share

প্রিয়াঙ্কা চোপড়া, বরাবরই স্পষ্টবাদী তিনি। তাঁকে যে প্রসঙ্গেই প্রশ্ন করা হোক না কেন, তিনি জবাব দেওয়ার হলে ঠিক দিয়েই দেন। তা নিয়ে খুব একটা তাঁকে ভাবতে হয় না। যে প্রসঙ্গ গুলোকে একটা সময় অনেকেই এড়িয়ে যান, বিশেষ করে মহিলারা, সেই সমস্ত বিষয় খুব সহজেই কথা বলতে পারেন তিনি। তাই তালিকা থেকে বাতকর্মও বাদ পড়ল না। একবার ‘জনতার দরবারে’ এসে তিনি এই প্রসঙ্গেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এমনটা করেছেন কি না। খুব স্বাভাবিক ও সাধারণ বিষয়, যা নিয়ে খুব একটা কথা বলতে অনেকেই স্বাচ্ছন্দ বোধ করেন না। লাই ডিটেক্টরে সামনে রাখতেই ফাঁস হয়ে গেল সেই সেলেবের জীবনের নানা অজানা কথা।

এই যেমন তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি নাক ডাকেন কিনা, বা ধরুন কোনওদিন প্রকাশ্যে বাতকর্ম করেছেন কিনা ইত্যাদি… এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিলেন তিনি। আবার কিছু প্রশ্নের মিথ্যে উত্তর দিয়ে ধরাও পড়ে গেলেন তিনি। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, “এমন কোনও সিনেমা আছে যেখানে অভিনয় করে তাঁর একদম ভাল লাগেনি।” তিনি উত্তর দেন, “হ্যাঁ, কিন্তু আমি বলতে পারব না কোন ছবি। ওই ছবির অভিজ্ঞতা বেশ ভয়ঙ্কর। ঘণ্টার পর ঘণ্টা আমাকে অপেক্ষা করতে হত।” তিনি আরও জানান, জনসমক্ষে বাতকর্মও করেছেন তিনি। তাঁর কথায়, “হ্যাঁ করেছি। নিঃশব্দে… কিন্তু ভয়ঙ্কর ছিল।”

দেরি করা নিয়েও যে মিথ্যে বলেন অভিনেতা, তাও ফাঁস হয়ে গিয়েছে এই প্রশ্ন-উত্তরের খেলায়। নাক-ডাকা নিয়ে মিথ্যে বলেছিলেন প্রিয়াঙ্কা। ধরা পড়ে গিয়েছে সেই মিথ্যেও। নায়িকার কথায়, “আমার স্বামী বলে যে আমি নাক ডাকি, কিন্তু আমি বিশ্বাস করি না।” নায়িকা এই কথা বলামাত্রই লাল আলো জ্বলে ওঠে। অর্থাৎ তিনি যে মিথ্যে বলেছেন, তা ধরা পড়ে যায়।

Follow Us