AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karwa Chauth: মার্কিন আকাশে চাঁদের দেখা নেই! করবা চৌথের উপোস করে বিপাকে প্রিয়াঙ্কা- প্রীতি

Priyanka Chopra and Preity Zinta's Karwa Chauth: শুধু 'দেশি গার্ল' নিজে নন, তাঁর স্বামী তথা মার্কিন গায়ক নিক জোনাসও এখন আদ্যোপান্ত 'সংস্কারি জামাই'! খাস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নিয়ম মেনে পুজোপাঠ থেকে শুরু করে ব্রত পালনে প্রিয়াঙ্কার চেয়েও যেন নিকের উৎসাহ থাকে বেশি। অন্যদিকে, ভিনদেশে থেকেও স্বামীর দীর্ঘায়ু কামনায় প্রতিবারের মতো এবারেও নিষ্ঠাভরে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী প্রীতি জিন্টাও।

Karwa Chauth: মার্কিন আকাশে চাঁদের দেখা নেই! করবা চৌথের উপোস করে বিপাকে প্রিয়াঙ্কা- প্রীতি
| Updated on: Oct 29, 2026 | 6:25 PM
Share

সাত সমুদ্র তেরো নদী দূরে মার্কিন মুলুকে বসবাস করলেও ভারতীয় আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির শিকড় এক ফোঁটাও ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। শুধু ‘দেশি গার্ল’ নিজে নন, তাঁর স্বামী তথা মার্কিন গায়ক নিক জোনাসও এখন আদ্যোপান্ত ‘দেশি জামাই’! খাস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নিয়ম মেনে পুজোপাঠ থেকে শুরু করে ব্রত পালনে প্রিয়াঙ্কার চেয়েও যেন নিকের উৎসাহ থাকে বেশি। অন্যদিকে, ভিনদেশে থেকেও স্বামীর দীর্ঘায়ু কামনায় প্রতিবারের মতো এবারেও নিষ্ঠাভরে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী প্রীতি জিন্টাও (Preity Zinta)। তবে এ বছর লস অ্যাঞ্জেলেসের আকাশে চাঁদের লুকোচুরিতে বেশ ভালোই নাস্তানাবুদ হতে হয়েছে দুই বলিউড সুন্দরীকে!

রীতি অনুযায়ী, করবা চৌথের উপোস ভাঙতে হয় রাতের আকাশে চাঁদ দেখার পর। স্বামীর মুখ দর্শন করে জল ও মিষ্টিমুখ করার মাধ্যমেই এই ব্রত সম্পন্ন করেন নারীরা। কিন্তু লস অ্যাঞ্জেলেসের আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েন প্রীতি ও প্রিয়াঙ্কা।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও চাঁদের দেখা না মেলায় সোশ্যাল মিডিয়ায় নিজের বিরক্তি ও মজার ছলে হতাশা প্রকাশ করেন প্রীতি জিন্টা। তিনি লেখেন, “চাঁদটা কি আদেও আকাশে রয়েছে, নাকি মেঘের আড়ালে উধাও হয়ে গেল? এটা কি শুধু আমার একারই মনে হচ্ছে! আমাদের এখানকার আকাশে কি কেউ চাঁদ দেখতে পেয়েছেন? আমার করবা চৌথ ব্রত চলছে আর ঠিক এই সময়েই মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে চাঁদ।” একই রকম বেহাল দশা হয়েছিল প্রিয়াঙ্কারও।

প্রীতির পোস্ট—

বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোয় বসে করবা চৌথ উদযাপনের বেশ কিছু সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। পরনে লাল সালোয়ার-কামিজ এবং ওড়না মাথায় দিয়ে একেবারে ঐতিহ্যবাহী লুকে ধরা দেন তিনি। শুধু তাই নয়, স্বামী নিক জোনাসের নামের প্রথম অক্ষর নিজের হাতের মেহেন্দিতে ফুটিয়ে ক্যাপশনে লেখেন, “আমি বরাবরই একটু বেশি ফিল্মি।” মায়ের ক্যামেরার লেন্সবন্দি হয়ে নজর কেড়েছে তাঁদের আদুরে কন্যাসন্তান মালতি মেরি জোনাসও।

প্রিয়াঙ্কার পোস্ট–

তবে উপোস ভাঙার ঠিক আগের মুহূর্তে চাঁদের দেখা না মেলায় কিছুটা অধৈর্য হয়ে পড়েন প্রিয়াঙ্কাও। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি মজার ছলে প্রশ্ন করেন, “আরে চাঁদটা ঠিক কখন দেখা যাবে?” শেষ পর্যন্ত অবশ্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদের দেখা মেলে। ভিনদেশের মাটিতে বসেও প্রীতি জিন্টা ও প্রিয়াঙ্কা চোপড়া যেভাবে সমস্ত নিয়ম মেনে এই উৎসব উদ্‌যাপন করেছেন, তা ফের একবার মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

Follow Us