AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: মার্কিন প্রেসিডেন্টকে বাঁচিয়ে বাজিমাত প্রিয়াঙ্কার! এমি মনোনয়ন পেল ‘হেডস অফ স্টেট’

Priyanka Chopra award: গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনীত হলিউড ছবি ‘হেডস অফ স্টেট’ ২০২৬ সালের ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন মুভি বিভাগে মনোনীত হয়েছে। আর অপর দিকে চলছে বারণসীর প্রস্তুতি।

Priyanka Chopra: মার্কিন প্রেসিডেন্টকে বাঁচিয়ে বাজিমাত প্রিয়াঙ্কার! এমি মনোনয়ন পেল ‘হেডস অফ স্টেট’
কারা উপস্থিত ছিলেন?
| Updated on: Jul 10, 2026 | 9:26 AM
Share

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) যেখানেই যান, লাইমলাইট কেড়ে নেন। বলিউড থেকে কেরিয়ার শুরু করে আজ তিনি হলিউডের অন্যতম চর্চিত নাম। এবার তাঁর ঝুলিতে এল আরও এক বড় আন্তর্জাতিক স্বীকৃতি। জন সিনা এবং ইদ্রিস এলবার মতো হলিউড মেগাস্টারদের সঙ্গে অভিনীত প্রিয়াঙ্কার অ্যাকশন-কমেডি ছবি ‘হেডস অফ স্টেট’ (Heads of State) ২০২৬ সালের ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা টেলিভিশন মুভি (Outstanding Television Movie) বিভাগে মনোনীত হয়েছে। এমি মনোনয়নের এই খবর আসতেই প্রিয়াঙ্কা-ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা দেখা দিয়েছে।

ইলিয়া নাইশুলার পরিচালিত এই ছবির গল্প একেবারেই জমজমাট। মার্কিন প্রেসিডেন্ট (জন সিনা) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর (ইদ্রিস এলবা) রেষারেষি যখন তুঙ্গে, ঠিক তখনই শত্রুঘাঁটির ওপর ভেঙে পড়ে তাঁদের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। এই চরম রাজনৈতিক সংকটের মুখে বিশ্বজুড়ে চলা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রুখতে আসরে নামেন ‘এমআই সিক্স’ (MI6) এজেন্ট নোয়েল বিসেট। আর এই দুর্ধর্ষ এজেন্টের চরিত্রেই দর্শকদের মন জয় করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

ছবির রিভিউ ও দর্শকদের প্রতিক্রিয়া বলছে, প্রিয়াঙ্কাকে এখানে স্রেফ নামমাত্র কোনও চরিত্র বা নায়কের প্রেমিকা হিসেবে রাখা হয়নি। বরং তিনি একজন স্বাধীন ও বুদ্ধিদীপ্ত স্পাই, যিনি নিজের ক্ষমতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচান। এর আগেও ‘ডন’, ‘মেরি কম’, ‘কোয়ান্টিকো’ কিংবা ‘সিটাডেল’-এ অ্যাকশন অবতার ফুটিয়ে তুলেছিলেন তিনি। তবে ‘হেডস অফ স্টেট’-এ তাঁর লুকে এবং অভিনয়ে রয়েছে এক অন্যরকম স্মার্টনেস, যা মুগ্ধ করেছে সমালোচকদেরও। ছবিতে প্রিয়াঙ্কা, জন সিনা ও ইদ্রিস এলবা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট ও কার্লা গুগিনোর মতো তারকারা।

হলিউডে যখন এই খুশির হাওয়া, ঠিক তখনই প্রিয়াঙ্কা ব্যস্ত তাঁর ভারতীয় সিনেমার মেগা কামব্যাক প্রজেক্ট নিয়ে। পরিচালক এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’ (Varanasi)-র হাত ধরে তিনি ভারতীয় পর্দায় ফিরছেন। এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। শোনা যাচ্ছে, টাইম-ট্রাভেল এবং পুরাণের এক অদ্ভুত মিশেলে তৈরি হচ্ছে এই সিনেমা। ছবিতে মহেশ বাবুকে যেখানে শ্রীরামের চরিত্রে দেখা যেতে পারে, সেখানে পৃথ্বীরাজকে দেখা যাবে কুম্ভকর্ণের ভূমিকায়। একদিকে এমির মঞ্চে মনোনয়নের হাতছানি, অন্যদিকে রাজামৌলির বিগ বাজেট প্রজেক্ট, সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়া যে এই মুহূর্তে কেরিয়ারের সেরা সময় উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?