AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি সন্তান চাইনি’, মা হতে চলেছেন, শোনা মাত্রই শোকে ডোবেন রাধিকা…

Radhika Apte: বিয়ের এক বছর পরে সকলকে জানান নিজের জীবনের এই সুখবরটা। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা আসলে কোনও দিনই চাননি রাধিকা। অন্ত্বঃসত্ত্বার খবরও কাউকে ঘুনাক্ষরেও টের পেতে দেননি অভিনেত্রী।

'আমি সন্তান চাইনি', মা হতে চলেছেন, শোনা মাত্রই শোকে ডোবেন রাধিকা...
| Updated on: Nov 06, 2024 | 8:00 PM
Share

এই মুহূর্তে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তেকে। কিছুমাস আগেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি। ২০১২ সালে মিউজিশিয়ান বেনেডিক্ট টেলরকে গোপনে বিয়ে করেন নায়িকা। বিয়ের এক বছর পরে সকলকে জানান নিজের জীবনের এই সুখবরটা। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা আসলে কোনও দিনই চাননি রাধিকা। অন্ত্বঃসত্ত্বার খবরও কাউকে ঘুনাক্ষরেও টের পেতে দেননি অভিনেত্রী।

সম্প্রতি লন্ডন চলচ্চিত্র উত্‍সবে নায়িকার বেবিবাম্প প্রকাশ্যে আসার পর সকলেই যখন খুশির মেজাজে দিন কাটাচ্ছিলেন, ঠিক সেই সময়ই রাধিকা বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি নাকি সন্তান চানইনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ‘আমার আসলে মা হওয়ার কোনও প্ল্যানই ছিল না। তাই এই খবরটা আমার কাছে একটা বড় ধাক্কা। আমি সত্যিই কখনও আমার সন্তান চাইনি। আর তাই অন্তঃসত্ত্বা হলে ঠিক কী কী হয়, এ সফরটা ঠিক কেমন তা নিয়ে কখনও ভেবেই দেখিনি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এটাই শুধু জানি। অনেকেই এটা নিয়ে ভাল-ভাল কথা বলবেন, তবে বিষয়টা মোটেও মজার নয়। এই সময়টা খুবই কঠিন। কারণ এই সময়টাতে শরীর নানান বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আর তাই আমার কাছেও এই যাত্রাপথ কঠিনই ছিল। আমি মিথ্যে বলতে চাই না। সত্যিই এটা আমার কাছে শারীরিকভাবে, মানসিকভাবে একটা কঠিন অধ্যায় ছিল।’

Follow Us
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা