AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়দিনে আবারও বড় চমক রাহার, এবারও সকলকে কী সারপ্রাইজ দিল রালিয়া কন্যা

Raha Kapoor: ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় প্রেম শুরু এই দুই তারকার। তারপর দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা।

বড়দিনে আবারও বড় চমক রাহার, এবারও সকলকে কী সারপ্রাইজ দিল রালিয়া কন্যা
| Updated on: Dec 26, 2024 | 3:19 PM
Share

২৫ ডিসেম্বর, ২০২৩ সালে প্রথম সকলকে সারপ্রাইজ দিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। প্রকাশ্যে এনেছিলেন তাঁদের বছর একের রাহা কাপুরকে। একবছর পর আরও একবার ফিরল সেই ছবি। বাবা মায়ের হাত ধরে সামনে এল রাহা। কাপুর পরিবারের চোখের মণি। পাপারাৎজিদের সঙ্গে পরিচয় ঘটেছিল আগেই। এবার সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল তাকে। সঙ্গে জানালো মেরি ক্রিসমাস। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া-রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করার সময় প্রেম শুরু এই দুই তারকার। তারপর দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক মাস পরই সুখবর দিয়েছিলেন আলিয়া। সেই বছরই নভেম্বর মাসের ৬ তারিখ আলিয়ার কোল আলো করে জন্ম নেয় রাহা।

মেয়েকে ১৩ মাস লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন আলিয়া। ২০২৩ সালের ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ বড়দিনে কন্যাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তারকা-দম্পতি। তাকে দেখে মুগ্ধ হয়ে ওঠেন নেটিজ়েনরা। আলিয়ার নীল চোখ দেখে অনেকেই তাকে রণবীরের ঠাকুরদা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক রাজ কাপুরের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুরদা ঋষি কাপুরের চেহারার সঙ্গেও অনেকে রাহার মিল খুঁজে পেয়েছেন।

এই রাহার নামকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে অতীতে। তার ঠাকুমা, তথা রণবীরের মা অভিনেত্রী নিতু সিং বলেই দিয়েছেন, রাহাকে দেখলে ‘রাহাত’ মেলে। অর্থাৎ, শান্তি। পরিচালক-প্রযোজক করণ জোহর বলেছেন যে, রাহা AI জেনারেটেড বাচ্চা। এতটাই মিষ্টি সে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা