‘প্রিয়াঙ্কার হাত দু’টো বাঁধা, বলল নাকটা চুলকে দাও’, রাহুলের পুরোনো ভিডিয়ো ভাইরাল

বাংলা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যু শোক যেমন কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, তেমনই টলিপাড়ায় তাঁর সহকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। বিভিন্ন শুটিং ফ্লোরে কাজের ফাঁকে উঠে আসছে রাহুলের মৃত্যু প্রসঙ্গ।

প্রিয়াঙ্কার হাত দুটো বাঁধা, বলল নাকটা চুলকে দাও, রাহুলের পুরোনো ভিডিয়ো ভাইরাল

| Edited By: Bhaswati Ghosh

Apr 01, 2026 | 1:58 PM

বাংলা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যু শোক যেমন কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, তেমনই টলিপাড়ায় তাঁর সহকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। বিভিন্ন শুটিং ফ্লোরে কাজের ফাঁকে উঠে আসছে রাহুলের মৃত্যু প্রসঙ্গ।

এর মধ্যে রাহুলের দেওয়া বিভিন্ন সাক্ষাত্‍কারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের শুরুটা ছিল রোমাঞ্চতে মোড়া। সেই কথা বলতে গিয়ে এক সাক্ষাত্‍কারে রাহুল বলেছিলেন, ”তখন আমার প্রিয়াঙ্কার সঙ্গে উন্মাদের মতো প্রেম। একটা কফি শপে ওঁর জন্য অপেক্ষা করতাম। ওর তখন স্কুল চলছে। শুটিংয়ের চাপের জন্য স্কুল বদল করতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে ওকে অটোতে তুলে দিয়ে আমি আবার ফিরে আসতাম বিজয়গড়ের বাড়িতে।”

রাহুল-প্রিয়াঙ্কা প্রেমের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। সে কথা বলতে গিয়েও রাহুল বলেছেন, ”তখন পাড়ার প্যান্ডেলে আমাদের ছবির গান বাজছে। এদিকে আমাদের থাকার জায়গা নেই। একটা রাতের মধ্যে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছিলাম।”

সম্প্রতি ক্লিক প্ল্যাটফর্ম-এর একটা পডকাস্টে সৌরভ পালোধীর প্রশ্নের উত্তরে প্রেম নিয়ে আলোচনা করতে গিয়ে রাহুল বলেন, ”সহজের জন্মের সময়ে প্রিয়াঙ্কার হাত দু’টো বাঁধা ছিল। আমাদের সামনে পর্দা দেওয়া। ছেলের কান্না শুনতে পেলাম। এদিকে প্রিয়াঙ্কা তখন বলছে, ‘নাকটা একটু চুলকে দাও’। এর থেকে রোম্যান্টিক আর কী হতে পারে।” রাহুল-প্রিয়াঙ্কা দু’ জনেই তাঁদের প্রেম নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছেন বিভিন্ন সাক্ষাত্‍কারে এত বছরে। রাহুলের চলে যাওয়ার পর তাঁর কথাগুলোই দর্শককে চুম্বকের মতো আকর্ষণ করছে। দর্শকরা কাটিয়ে উঠতে পারছেন না তাঁদের প্রিয় অভিনেতার মৃত্যু-শোক।

Follow Us