AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডি কায়দায় মেয়ের নাম ঘোষণা করলেন প্রীতি এবং রাহুল

অগস্টেই বাড়িতে এসেছে নতুন অতিথি। তাকে নিয়েই সারাক্ষণ কেটে যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের। মেয়েকে নিয়েই সারাটা দিন কাটছে অভিনেতা-অভিনেত্রীর। মেয়ে হওয়ার পর কিছু দিনের বিরতিও নিয়েছে। আপাতত পুরোটাই বাড়িতে সময় দিতে চান। জানেন তাঁরা কী নাম রাখলেন মেয়ের?

বলিউডি কায়দায় মেয়ের নাম ঘোষণা করলেন প্রীতি এবং রাহুল
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 9:56 AM
Share

অগস্টেই বাড়িতে এসেছে নতুন অতিথি। তাকে নিয়েই সারাক্ষণ কেটে যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের। মেয়েকে নিয়েই সারাটা দিন কাটছে অভিনেতা-অভিনেত্রীর। মেয়ে হওয়ার পর কিছু দিনের বিরতিও নিয়েছে। আপাতত পুরোটাই বাড়িতে সময় দিতে চান। অন্য দিকে প্রীতিও রাত জাগছেন মেয়ের সঙ্গে। দুদিন আগে একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন তিনি। এরই মধ্যে সকলের মনে কৌতূহল একটাই রাহুল এবং প্রীতি তাঁদের মেয়ের কী নাম রাখলেন?

মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর TV9 বাংলাকে রাহুল জানিয়েছিলেন যে তাঁরা কিট্টু বলেই আপাতত ডাকছেন মেয়েকে। এবার বলিউডি কায়দায় মেয়ের নাম ঘোষণা করলেন রাহুল-প্রীতি। এখনও পর্যন্ত যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। বলা যেতে পারে খানিকটা বলিউড তারকাদেরই অনুসরণ করছেন এই ছোট পর্দার জুটি। কী নাম রাখলেন মেয়ের?

ইনস্টাগ্রামে একটি ক্রিয়েটিভ পোস্ট করেছেন রাহুল। পোস্ট করে নতুন মা-বাবা জানিয়ে দিলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আমাদের মেয়ের নাম রেখেছি আয়রা মজুমদার।” তাঁর সব বন্ধুরা এই নাম শুনে বেশ খুশি হয়েছে। কৌশানী মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, “আমাদের রাজকন্যার নাম কী সুন্দর।” আবার সোহিনী গুহরায় লেখেন, “অসাধারণ।” আবার অঙ্গনা রায় লেখেন, “কী ভাল লাগল নামটা শুনে।” উল্লেখ্য, ঝোড়ো সময়ে মেয়ের জন্ম, কী নাম রাখলেন মেয়ের?

রাহুলের কথায়, “এখনও পর্যন্ত ঠিক করিনি ভাল নাম কী হবে। আমি কিটি বলে ডাকছি। আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব।” অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে? তিনি যোগ করেন, “সেরকম কিছু তো ভাবিনি। তবে হতেও পারে। দেখা যাক।” খুব বেশি আর অপেক্ষা করালেন না তারকা জুটি। অল্প সময়ের মধ্য়েই ঠিক করে ফেললেন তাঁদের আদরের মেয়ের নাম।

Follow Us