AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভশ্রী নয়, রাজের হিন্দি ডেবিউ ‘পরিণীতা’য় মেহুল কে হচ্ছেন জানেন?

Tollywoood Gossip: ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বাবাইদা ও মেহুলের সেই অমোঘ প্রেমগাঁথা রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'। বক্স অফিসে সাফল্য তো বটেই মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর কেমিস্টি যেন তাক লাগিয়ে দিয়েছিল তামাম জনগণকে। বহুদিন ধরেই কথা চলছিল।

শুভশ্রী নয়, রাজের হিন্দি ডেবিউ 'পরিণীতা'য় মেহুল কে হচ্ছেন জানেন?
শুভশ্রী নয়, রাজের হিন্দি ডেবিউ 'পরিণীতা'য় মেহুল কে হচ্ছেন জানেন?
| Updated on: Aug 01, 2024 | 8:18 PM
Share

২০১৯ সালে মুক্তি পেয়েছিল বাবাইদা ও মেহুলের সেই অমোঘ প্রেমগাঁথা রাজ চক্রবর্তীর ছবি ‘পরিণীতা’। বক্স অফিসে সাফল্য তো বটেই মুখ্য চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর কেমিস্টি যেন তাক লাগিয়ে দিয়েছিল তামাম জনগণকে। বহুদিন ধরেই কথা চলছিল। তবে সম্প্রতি জানা গিয়েছে পরিণীতাকেই সিরিজ আকারে এক প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন রাজ। প্রশ্ন উঠছিল স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই কি মেহুল হিসেবে কাস্ট করবেন তিনি নাকি বেছে নেবেন হিন্দু দুনিয়া থেকে কোনও চেনামুখকে।

দিন কয়েক আগে এই শহরের বুকেই চুপিচুপি হয়েছেন ‘পরিণীতা’র শুটিং। হাজির ছিলেন রাজের নতুন ‘মেহুল’ও। না, শুভশ্রীকে মেহুল হিসেবে কাস্ট করেননি রাজ। তবে কাকে বেছে নিলেন তিনি? হিন্দিতে এই ভূমিকায় থাকছেন অদিতি পোহানকর। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু হিন্দি ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ। জনপ্রিয় হিন্দি সিরিজ ‘আশ্রম’-এ দেখা গিয়েছে তাঁকে।

প্রশ্ন উঠছে তাহলে ‘বাবাই’দার চরিত্রে কে থাকছেন? ওই ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। কিছু দিন আগেই গঙ্গাপারে হয়েছে সেই ছবির শুটিং। পুজো থেকেই শুরু হবে প্রধান কাজ। খলনায়কের চরিত্রে থাকছেন বলিউড অভিনেতা সুমিত ব্যস। বাংলা পরিনিতা সুপারহিট হয়েছিল। হিন্দি এই সিরিজের মধ্যে দিয়ে নিজের ট্রেন্ড বজায় রাখতে পারবেন রাজ? সে উত্তর দেবে সময়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?