Ranojoy Bishhnu ‘আমার গল্প এখানেই শেষ… আচমকা পোস্ট রণজয়ের, কী হল?
Ranojoy Bishhnu instagram Post Controversy : পর্দার সাফল্য একপাশে থাকলেও, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনে বারবার খবরের শিরোনামে উঠে আসছে তাঁর নাম। সমাজমাধ্যমে প্রায়শই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন তিনি। তবে সম্প্রতি বই হাতে অভিনেতার একটি পোস্ট অনুরাগীদের হৃদয়ে বেশ বড়সড় নাড়া দিয়েছে।

টেলি-পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করলেও, ব্যক্তিজীবনে বেশ কিছুদিন ধরে ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণু। পর্দার সাফল্য একপাশে থাকলেও, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনে বারবার খবরের শিরোনামে উঠে আসছে তাঁর নাম। সমাজমাধ্যমে প্রায়শই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন তিনি। তবে সম্প্রতি বই হাতে অভিনেতার একটি পোস্ট অনুরাগীদের হৃদয়ে বেশ বড়সড় নাড়া দিয়েছে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে—পরনে সাধারণ সাদা শার্ট, খোলা আকাশের নিচে বাগানে শান্তভাবে বসে বই পড়ছেন রণজয়। তবে সাধারণ ফ্রেমে চমক দিয়েছে হাতের বইটি—‘দ্য আর্ট অফ ডিটাচমেন্ট’ (The Art of Detachment)। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘মোহমুক্ত হওয়ার শিল্প’। তবে বইয়ের শিরোনামের চেয়েও বেশি নজর কেড়েছে ছবির সঙ্গে জুড়ে দেওয়া তাঁর বার্তাটি।
দেখে নিন কী পোস্ট করেছেন রণজয়-
View this post on Instagram
ক্যাপশনে রণজয় লিখেছেন, “এমন একটা দিন আসবে, যখন কোনও বইয়ের পাতা উল্টোতে উল্টোতে হঠাৎ আমার লেখা গল্পে তোমার চোখ আটকে যাবে। মুখে একটু হাসি ফুটবে, চোখের কোণটা হয়তো ভিজে উঠবে, আর ভেতর থেকে মন বলে উঠবে—‘ইশ, যদি শেষবারের মতো আর একটা বার দেখা করে সবটা কথা বলে নিতে পারতাম!’ কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে। সময় পেরিয়ে যাবে বহুদূর, আর আমি হারিয়ে যাব পুরনো কোনও স্মৃতিতে… হয়তো অন্য কোনও জগতে আবার আমাদের দেখা হবে। আপাতত আমার গল্পের ইতি এখানেই।”
কারও নাম না নিয়ে এভাবেই মনের লুকানো যন্ত্রণা ও আবেগ উগরে দিয়েছেন অভিনেতা? প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণজয়। কিন্তু বিয়ের কয়েক মাসের মাথাতেই সেই সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন তুঙ্গে ওঠে। পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্য এক অভিনেত্রীর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার চর্চা ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। যদিও বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন কিংবা নতুন প্রেম—কোনও বিতর্ক নিয়েই আপাতত মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।
