রামমন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছিল না রণবীর-আলিয়াকে! কেন জানেন?
Narendra Modi: জানা যাচ্ছে, ভুল গেটে চলে গিয়েছিলেন দু'জনে। ঢোকার চেষ্টা করতেই আপত্তি জানান নিরাপত্তারক্ষী। পরে যদিও নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক গেট দিয়েই ঢোকেন ওঁরা।

আকাশী নীল রঙের শাড়ি ও ধুতি-পাঞ্জাবি পরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিন্তু জানেন কি, আমন্ত্রিত হয়েও রামমন্দিরে ঢোকার মুখে আটকানো হয় ওই দু’জনকে। নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাও বলতে দেখা যায় রণবীরকে। কী এমন ‘অপরাধ’ করেছিলেন দু’জনে যে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের?
জানা যাচ্ছে, ভুল গেটে চলে গিয়েছিলেন দু’জনে। ঢোকার চেষ্টা করতেই আপত্তি জানান নিরাপত্তারক্ষী। পরে যদিও নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক গেট দিয়েই ঢোকেন ওঁরা। এর পর আর কোনও অসুবিধে হয়নি। প্রসঙ্গত, রণবীর ও আলিয়ার রামমন্দিরে আমন্ত্রণ প্রসঙ্গে অতীতে কম বিতর্ক হয়নি। এর আগে গোমাংস ভক্ষণ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন রণবীর। তুলে আনা হয়েছিল সেই প্রসঙ্গও। যদিও সব বিতর্ককে অপেক্ষা করে দু’জন হাজির হয়েছিলেন যথাসময়ে।
শুধু আলিয়া ও রণবীরই নয়, দেখা গিয়েছিল বলিউডের একাধিক তারকাকে। এঁদের মধ্যে ছিলেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে, জ্যাকি শ্রেফ, বিবেক ওবেরয় সহ একগুচ্ছ বলি তারকা। গত ২২ জানুয়ারী প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। শুধু সেলেবই নন অযোধ্যায় এই ‘ঐতিহাসিক মুহূর্ত’ সামনে থেকে দেখতে হাজির ছিলেন গোটা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ। হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
View this post on Instagram
