AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: ‘রাম অবতারে আমি কতটা যোগ্য?’ ‘রামায়ণ’ বিতর্কে মুখ খুললেন রণবীর কাপুর

Ranbir Kapoor As Lord Ram Ramayana: তবে একই সঙ্গে রামের চরিত্রে রণবীর কতটা মানানসই, তা নিয়ে দর্শকের একাংশের মনে সংশয় রয়েই গিয়েছে। সেই বিতর্ক ও সমালোচনা নিয়েই এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা। জানালেন, দর্শকের এই প্রত্যাশা ও দ্বিমত তিনি সম্পূর্ণ বুঝতে পারছেন এবং এই রোলে অভিনয় করার আগে তিনি নিজেও নিজের যোগ্যতাকে প্রশ্ন করেছিলেন।

Ranbir Kapoor: 'রাম অবতারে আমি কতটা যোগ্য?' ‘রামায়ণ’ বিতর্কে মুখ খুললেন রণবীর কাপুর
| Updated on: Jul 30, 2026 | 7:57 PM
Share

নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ১’-এ প্রভু রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে নেটপাড়ায় আলোচনার অন্ত নেই। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর এর বিশাল ক্যানভাস ও ট্রেলারটির চোখ ধাঁধানো গ্রাফিক্স অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। তবে একই সঙ্গে রামের চরিত্রে রণবীর কতটা মানানসই, তা নিয়ে দর্শকের একাংশের মনে সংশয় রয়েই গিয়েছে। সেই বিতর্ক ও সমালোচনা নিয়েই এবার সরাসরি মুখ খুললেন অভিনেতা। জানালেন, দর্শকের এই প্রত্যাশা ও দ্বিমত তিনি সম্পূর্ণ বুঝতে পারছেন এবং এই রোলে অভিনয় করার আগে তিনি নিজেও নিজের যোগ্যতাকে প্রশ্ন করেছিলেন।

‘সান দিয়েগো কমিক-কন’-এ ছবির প্রচারের সময় রণবীর তাঁর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, প্রস্তাবটি পাওয়ার পর তাঁর মাথায় প্রথম যে প্রশ্নটি এসেছিল, তা হল— “আমি কি এই চরিত্রের জন্য আদেও যোগ্য? আমি কি সঠিক মানুষ…?” তবে খুব জলদিই তিনি উপলব্ধি করেন যে এটি কেবল কোনও একটি চরিত্রে অভিনয় করা নয়, বরং হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতির মূল কেন্দ্রে থাকা এক পরম শ্রদ্ধেয় মহাপুরুষকে পর্দায় ফুটিয়ে তোলার বিশাল দায়িত্ব।

পর্দায় রামের মুখ নিয়ে বিতর্ক স্বাভাবিক বলেই মনে করেন এই বলি তারকা। তাঁর কথায়, প্রভু রামকে ঘিরে দেশের প্রতিটি ভক্তের মনে আলাদা আলাদা রূপ ও বিশ্বাস তৈরি হয়ে আছে। তাই একক কোনও মুখ দিয়ে সবাইকে সন্তুষ্ট করা অসম্ভব।

রণবীর আরও যোগ করেন, “যাঁরাই রামায়ণ দেখেছেন বা পড়েছেন, তাঁদের প্রত্যেকের মনেই রামচন্দ্রের একটি নিজস্ব ভাবমূর্তি রয়েছে। কেউ মনে করতেই পারেন যে এই চরিত্রের জন্য আমাকে বেছে নেওয়া ভুল হয়েছে, আবার কেউ হয়তো ভাববেন আমিই সঠিক। তবে আসল বিষয়টি হল— নিষ্ঠা এবং গভীর ভক্তি নিয়ে চরিত্রটির দিকে এগিয়ে যাওয়া।”

Follow Us