AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: রণবীর কাপুরের স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়! বলিউডে তুমুল শোরগোল

Ranbir Kapoor Leaked Video: ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোথায়, কখন কিংবা কীভাবে এই দৃশ্য শুট করা হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকী, যে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তার সঙ্গে রণবীর কাপুর বা তাঁর টিমের কোনও সরাসরি যোগাযোগ রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

Ranbir Kapoor: রণবীর কাপুরের স্নানের ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়! বলিউডে তুমুল শোরগোল
| Updated on: Sep 26, 2026 | 12:54 PM
Share

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। বাথরুমে শাওয়ারের নিচে স্নান করছেন এক ব্যক্তি—যাঁর সঙ্গে অদ্ভুত মেলবন্ধন রয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের! ছবিটি ‘অ্যানিম্যাল’ তারকার বলেই দাবি করছেন অনুরাগীদের একাংশ। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে।

‘RK Offline’ নামের একটি রহস্যময় ও আনভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রথম পোস্ট করা হয়। ভাইরাল হওয়া ভিডিয়োতে খালি গায়ে শাওয়ারের নিচে থাকা ব্যক্তিটিকে দেখতে হুবহু রণবীরের মতোই লাগছে।

তবে ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কোথায়, কখন কিংবা কীভাবে এই দৃশ্য শুট করা হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকী, যে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তার সঙ্গে রণবীর কাপুর বা তাঁর টিমের কোনও সরাসরি যোগাযোগ রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও নেটপাড়ায় এই ভিডিয়ো ঘিরে চর্চার পারদ তুঙ্গে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভিডিয়োটি শেয়ার করে এক অনুরাগী লিখেছেন, “কী দেখছি! রণবীর! দারুণ, হট!” অন্য এক নেটিজেনের প্রশ্ন, “রণবীর কাপুরের ভক্তদের এখন একটাই প্রশ্ন—এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় এল কীভাবে?” আবার অনেকের মতে, “রণবীর কাপুর সত্যিই অনেকের স্বপ্নের পুরুষ।”

দেখুন সেই স্নানের ভিডিয়ো–

কাজের জগতে রণবীর কাপুর এখন ভীষণ ব্যস্ত। নীতিশ তিওয়ারির পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামানন্দ’-এ (রামায়ণ) প্রভু রামের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই ছবিতে সীতা ও রাবণের চরিত্রে দেখা যাবে যথাক্রমে সাই পল্লবী ও যশকে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও দেখা যাবে রণবীরকে, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

Follow Us