AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranojoy Bishnu on marriage: চাপ কাটিয়ে কাজে মন রণজয়ের

Ranojoy Bishnu news: ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলিং আর চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেতা রণজয় বিষ্ণু। টিভি৯ বাংলার কাছে স্পষ্ট জানালেন, বিতর্ক ভুলে তিনি এখন নতুন ছবি 'ঘুণ গাঁও'-এর কাজে ব্যস্ত।

Ranojoy Bishnu on marriage: চাপ কাটিয়ে কাজে মন রণজয়ের
কী বলেছেন তিনি?
| Edited By: | Updated on: Aug 21, 2026 | 10:51 AM
Share

অভিনেতা রণজয় বিষ্ণু তাঁর কাজের বাইরে প্রেম, বিয়ে নিয়ে নানা ভাবে খবরে থাকেন। ব্যক্তিগত জীবন খবরে চলে আসা ও সমাজমাধ্যম উত্তাল হওয়ার মাঝেই নিজের শুটিং, ছবি রিলিজের প্রমোশন, সবকিছু সামলাচ্ছেন। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে রণজয় জানালেন,

“মানুষের জীবনে পরপর চারটে স্টেজ আসে। আমরা সকলেই খুব সাধারণ মানুষ, আর সাধারণ শিক্ষিত মানুষদের সঙ্গেই এটা হয়। বাইরে মানুষ অনেকে অনেক কথা বলে দেয়, যার অনেক সময় কোনও ভিত্তি থাকে না। যে বা যারা এই ভিত্তিহীন কথাগুলো লিখেছে, তাদের ধরলে তারাও হাত তুলে দেবে। যাকে নিয়ে কথা হয়েছে, সেও কিছু বলেনি। প্রথমে ভেবেছিলাম এটা নিয়ে অনেক প্রশ্ন করব। তবে পরে বুঝেছি, কোনও লাভ হবে না, অরণ্যে রোদন মাত্র। কারণ জীবন তো থেমে থাকে না, জীবন এগিয়ে চলে। তবে আমার খারাপ লাগে। আমি খুব সামান্য মানুষ, তবুও আমার কাজ হয়তো কারও পছন্দ হয়। সেই খুব কম সংখ্যক মানুষ যদি এই অযৌক্তিক, ভিত্তিহীন কথা পড়ে তাদের খারাপ লাগে বা আমার সম্পর্কে খারাপ ভাবে, তার দায় কি তারা নেবে?

দেখো, ওই চারটে স্টেজ বললাম। প্রথমেই আমার মাথাটা খারাপ হয়, এই সব দেখে—যে এসব কী হচ্ছে? দ্বিতীয় স্টেজে রিয়াকশন পাই। সেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত থাকে, তাই রিয়াকশন হয়। তৃতীয় ধাপে আমরা হাল ছেড়ে দিই। কারণ মিথ্যেকে প্রমাণ করতে হয়, সত্যের কোনও প্রমাণ দিতে হয় না। আর চতুর্থ স্টেজে হাসি পাবে। যখন হাসি পায়, তখন সব ভুলে কাজ করি।

আসলে আমায় তো আমার সংসার চালাতে হবে। আমার কিছু দায়িত্ব আছে। সারাদিন শুট করছি, আগামী ছবির রিলিজের জন্য ছোটাছুটি করছি। জীবন তো সিনেমা বা সিরিয়াল নয়।”

সমাজমাধ্যমে বহু নেটিজেন মন্তব্য করেছেন, “এখন সবাই চুক্তি করে বিয়ে করে।” এই প্রশ্নের উত্তরে রণজয় বলেন,

“এইসব তো আমার সিরিয়ালে হয়। ব্যক্তিগত জীবনে এসব কথাকে গুরুত্ব দিই না। আমার এখন একটাই উদ্দেশ্য—মন দিয়ে কাজ করা। আগামী ছবির রিলিজের ডেট ঠিক হয়ে গেছে। ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ডার্ক থ্রিলার ছবি ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’। আমার কাজ দেখে সবাই কাজ নিয়ে আলোচনা করলে ভালো লাগবে আমার।”

প্রসঙ্গত, ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’ ছবির পরিচালক সৌম্য রায় চৌধুরী। এই ছবিতে রণজয়ের বিপরীতে অভিনয় করেছেন অনিন্দিতা বসু।

এই ডার্ক থ্রিলারে দেখা যাবে গ্রামের নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকা এমন এক জগৎ, যেখানে চোখে দেখা সবকিছু বিশ্বাসযোগ্য নয়। প্রতিটি সত্যের আড়ালে যেন অপেক্ষা করছে নতুন প্রশ্ন।

Follow Us