AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিন মাসের প্রেগন্যান্ট, সেপ্টেম্বরেই জন্মাবে দীপিকা-রণবীরের সন্তান, জানালেন অভিনেত্রী স্বয়ং

Deepika Padukone-Ranveer Singh Pregnant: তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। প্রেগন্যান্ট হওয়ার খবর দীপিকা জানিয়েছেন লিপ ইয়ারে। আসন্ন সেপ্টেবরে জন্মাবে সন্তান। তখনই ডিউ ডেট। রাশি হিসেব করে দেখতে গেলে দীপিকার আসন্ন সন্তানের সান সাইন লিব্রা নইলে ভার্গো। অর্থাৎ, তুলা কিংবা কন্যারাশি।

তিন মাসের প্রেগন্যান্ট, সেপ্টেম্বরেই জন্মাবে দীপিকা-রণবীরের সন্তান, জানালেন অভিনেত্রী স্বয়ং
দীপিকা-রণবীর।
| Updated on: Feb 29, 2024 | 11:59 AM
Share

দিন কয়েক আগেই জানা গিয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর সিংয়ের সন্তান হতে চলেছে। দীপিকা নাকি অন্তঃসত্ত্বা। এ ধরনের খবর অতীতেও অনেকবার শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কে। কিন্তু এবার যে খবরটি কেবল গুজব নয়, তা খোলসা করে দিলেন দীপিকা নিজেই। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবেই জানালেন তিনি অন্তঃসত্ত্বা। জানালেন সন্তান জন্মের সম্ভাব্য সময়ের কথাও। বাচ্চাদের জামা-জুতোর ছবিতে পরিপূর্ণ এক ক্রিয়েটিভে লেখা ‘September 2024’। অল্প কথায় দীপিকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি মা হতে চলেছেন খুব তাড়াতাড়ি। সুখবর পোস্ট হওয়া মাত্রই ধেয়ে এসেছে শুভেচ্ছাবার্তা। বিখ্য়াতরা তো বটেই, আমজনতাদেরও শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে। এক ব্যক্তি লিখেছেন, “বলিউডের মা, এবার সত্যি-সত্যি মা হতে চলেছেন।” এমনটা লেখার কারণ, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে ‘ব্রহ্মাস্ত্র’, ‘জওয়ান’-এর মতো ছবিতে দীপিকাকে ছোট্ট পুত্রদের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর মমতাময়ী অভিনয় হৃদয় স্পর্শ করেছে গোটা দেশের দর্শকের। সেই সঙ্গে একটি জিজ্ঞাসা উঁকি দিয়েছে, বাস্তব জীবনে কি মা হবেন না দীপিকা? সেই অপেক্ষারই অবসান। দীপিকা অন্তঃসত্ত্বা, এই খবরে অনুগামীরা দারুণ আনন্দিত।

View this post on Instagram

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

কিছুদিন আগেই বাফটা অ্যাওয়ার্ডসের মঞ্চে শাড়ি পরে এসেছিলেন দীপিকা। ঢাকা ছিল তাঁর পেট। সেই সময়ই গুঞ্জন উঠেছিল দীপিকা অন্তঃসত্ত্বা। কিন্তু সে ব্যাপারে একটি অক্ষরও ব্যয় করেননি দীপিকা-রণবীর।

ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ, অর্থাৎ লিপ ইয়ারে আসন্ন সন্তান জন্মের সুখবর জানালেন দীপিকা। সেপ্টেম্বরে আসছে জুনিয়র দীপিকা কিংবা জুনিয়র রণবীর। এর অর্থ, তিন মাসের অন্তঃসত্ত্বা দীপিকা।

২০১২ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয় দীপিকার। ৬ বছরের সম্পর্ককে তাঁরা পরিণতি দিয়েছিলেন ২০১৮ সালের অক্টোবরে। ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন রণবীর-দীপিকা। মাঝে তাঁদের বিয়ে ভাঙার গুজবও ছড়িয়েছিল। কিন্তু সেই সব খবরই যে স্রেফ রটনা, তা খোলসা হয়ে যায়। এখন জীবনের দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। দুই থেকে তিন হচ্ছেন তাঁরা।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?