Ranveer Singh: ‘বয়কট’ বিতর্কের মাঝে আরেক বিতর্ক ঢাকতে চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর সিং!
Ranveer Singh court order temple visit: উল্লেখ্য, ২০২৫ সালের ‘ইফি’ (IFFI 2025) বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কান্তারা ছবির একটি দৃশ্য নকল করেছিলেন রণবীর। অভিযোগ ওঠে, এর ফলে স্থানীয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লেগেছে। এই মর্মে কর্নাটকে অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআরও (FIR) দায়ের করা হয়েছিল।

‘ডন ৩’ (Don 3) ছবি থেকে আচমকা সরে দাঁড়ানো এবং তার জেরে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)-এর বয়কটের মুখে পড়ে বর্তমানে খবরের শিরোনামে অভিনেতা রণবীর সিং। ঠিক তার পরদিনই, অর্থাৎ মঙ্গলবার কর্নাটকের মহীশূরের বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড তারকাকে। ইতিমধ্যেই মন্দিরে পুজো দেওয়ার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এই মন্দির দর্শনের নেপথ্যে কেবল ডন ৩ বিতর্ক নয়, বরং ‘কান্তারা’ (Kantara) ছবির অনুকরণ বিতর্ক নিয়ে কর্নাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশও জড়িয়ে রয়েছে।
এদিন চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার সময় রণবীর সিংকে অত্যন্ত সাধারণ এবং ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে। বিতর্ক থেকে দূরে থাকতে তিনি নিজেকে কিছুটা আড়ালে রাখারই চেষ্টা করছিলেন। তাঁর পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা এবং ওপরে একটি কালো কোট (Waistcoat)। এর আগে সকালেই তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল, যেখানে উপস্থিত পাপারাৎজি বা সাংবাদিকদের এড়িয়ে সোজা ভেতরে চলে যান তিনি। ডন ৩ বিতর্ক নিয়ে যে তিনি এখনই ক্যামেরার সামনে মুখ খুলতে চান না, তা এদিন অভিনেতার শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল।
রণবীরের এই চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন নিয়ে নেটপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এই সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘কান্তারা’ ছবির অনুকরণ (Mimicry) বিতর্ক। উল্লেখ্য, ২০২৫ সালের ‘ইফি’ (IFFI 2025) বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কান্তারা ছবির একটি দৃশ্য নকল করেছিলেন রণবীর। অভিযোগ ওঠে, এর ফলে স্থানীয় মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লেগেছে। এই মর্মে কর্নাটকে অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআরও (FIR) দায়ের করা হয়েছিল।
#RanveerSingh visited the Chamundeshwari temple 🙏🙌 pic.twitter.com/QG6PSxtnkD
— Versatile Fan (@versatilefan) May 26, 2026
পরবর্তীকালে কর্নাটক হাইকোর্ট এই এফআইআরটি খারিজ করে দিলেও বিষয়টিকে হালকাভাবে নেয়নি। মামলার নিষ্পত্তি করার সময় আদালতের তরফ থেকে রণবীরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। আজকের এই সফরকে আদালতের সেই নির্দেশ পূরণের অংশ হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ প্রজেক্ট থেকে রণবীরের আকস্মিক প্রস্থানই তাঁকে বড়সড় বিপাকে ফেলেছে। সোমবার, ২৫ মে এফডব্লিউআইসিই (FWICE)-এর তরফ থেকে অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করা হয়। ফেডারেশনের অভিযোগ, বিষয়টির মীমাংসার জন্য রণবীরকে বারবার সশরীরে হাজির হওয়ার অনুরোধ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। শুধু তাই নয়, ছবির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইমেন্ট’-ও প্রি-প্রোডাকশনের খরচের ক্ষতিপূরণ বাবদ রণবীরের কাছ থেকে ৪৫ কোটি টাকা দাবি করেছে।
এই গোটা পরিস্থিতি নিয়ে রণবীর সিংয়ের মুখপাত্র একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছেন যে, অভিনেতা এই ধরণের পেশাদারী মতপার্থক্য জনসমক্ষে এনে জল্পনা বাড়াতে চান না।
