AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: রয়েছে চার মাসের সন্তান, বাগুইআটি ছাড়তে হবে অদিতি মুন্সীকে, শর্ত দিল হাইকোর্ট

Debraj-Aditi Case: অভিযোগ ওঠে, দেবরাজ ও অদিতির ১০০ কোটির সম্পত্তি আছে, হলফনামা জমা দেওয়ার আগেই তাঁরা সেই সম্পত্তি হস্তান্তর করে দেন। সেই অভিযোগ দায়ের হওয়ার পর গ্রেফতার হওয়ার আশঙ্কায় দেবরাজ ও অদিতি আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল আগেই।

Calcutta High Court: রয়েছে চার মাসের সন্তান, বাগুইআটি ছাড়তে হবে অদিতি মুন্সীকে, শর্ত দিল হাইকোর্ট
হাইকোর্টে অদিতির মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 5:37 PM
Share

কলকাতা: দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ। চার মাসের সন্তান থাকায় তৃণমূল নেতা দেবরাজের স্ত্রী অদিতি মুন্সী (Aditi Munsi) আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেই আবেদনে সাড়া দেয় হাইকোর্ট। বুধবার ছিল মামলার শুনানি। বিচারপতি জয় সেনগুপ্ত দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না পুলিশের। অন্যদিকে, অদিতি মুন্সীকে বেশ কয়েকটি শর্ত মানার নির্দেশ দিয়েছে আদালত।

কী অভিযোগ অদিতি-দেবরাজের বিরুদ্ধে

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন করার অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়ক তথা বিধানসভা নির্বাচনের প্রার্থী অদিতি মুন্সী ও তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ ওঠে, দেবরাজ ও অদিতির ১০০ কোটির সম্পত্তি আছে, হলফনামা জমা দেওয়ার আগেই তাঁরা সেই সম্পত্তি হস্তান্তর করে দেন। সেই অভিযোগ দায়ের হওয়ার পর গ্রেফতার হওয়ার আশঙ্কায় দেবরাজ ও অদিতি আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল আগেই।

অদিতি মুন্সীকে শর্ত আদালতের

অদিতি মুন্সীর ক্ষেত্রে আপাতত রক্ষাকবচ থাকছে। তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে, বুধবারের শুনানিতে অদিতি মুন্সীকে শর্ত দিয়েছে আদালত।

-স্থানীয় আদালতে নিজের ফোন নম্বর দিতে হবে। তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

-তিনি বাগুইআটি থানা এলাকায় থাকতে পারবেন না। তার বাইরে যেখানে থাকবেন, সেই জায়গার ঠিকানা, ফোন নম্বর তদন্তকারীদের জানিয়ে দিতে হবে।

-অভিযোগকারীদের ভয় দেখানোর আশঙ্কা আছে বলে এমন নির্দেশ দেওয়া হয়েছে অদিতিকে। নতুন করে আর্থিক দুর্নীতি আইনের ধারা মামলায় যুক্ত করতে হবে।

সম্পত্তি হাতবদল বেআইনি নয় বলে উল্লেখ করেছে হাইকোর্ট। তবে একসঙ্গে ভোটের আগে এত সম্পত্তি হাতবদল হওয়ায় অর্থ দফতর তদন্ত শুরু করেছে। তদন্ত করছে পুলিশও।

Follow Us