দীপিকার প্রেগন্যান্সির সময় ‘ধুরন্ধর’ এর সেটে কী কাণ্ড ঘটাতেন রণবীর? ফাঁস তথ্য

আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রেক্ষাপট করাচির লিয়ারি এলাকা হলেও, রণবীর তাঁর ব্যক্তিগত জীবন আর পেশাকে কখনও গুলিয়ে ফেলেননি। দীর্ঘ সময় ধরে সেটে থাকলেও দীপিকার কথা সবসময় তাঁর মাথায় থাকত। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের ছোট্ট মেয়ে 'দুয়া'র জন্ম হয়। কিন্তু সেই সুখবর আসার আগের মাসগুলো রণবীরের জন্য ছিল এক কঠিন পরীক্ষা।

দীপিকার প্রেগন্যান্সির সময় ধুরন্ধর এর সেটে কী কাণ্ড ঘটাতেন রণবীর? ফাঁস তথ্য

Mar 30, 2026 | 12:33 PM

বক্স অফিসে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে ‘ধুরন্ধর ২’ছবির সাফল্য। রণবীর সিংয়ের কেরিয়ারে এই ছবি যে এক নতুন মাইলফলক তৈরি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু পর্দায় যখন তিনি শত্রুদের নাস্তানাবুদ করছেন, ক্যামেরার নেপথ্যে তখন তাঁর মন পড়ে থাকত অন্য কোথাও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যখন এই ছবির শুটিং চলছিল, তখন রণবীর কেবল একজন অভিনেতা নন, একজন আদর্শ স্বামী হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন। কারণ সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন দীপিকা পাড়ুকোন।

শুটিংয়ের ব্যস্ত শিডিউল, অ্যাকশন দৃশ্য, আর তার মাঝেই দীপিকার শরীরের খেয়াল রাখা— সবটা সামলানো চাট্টিখানি কথা নয়। কিন্তু রণবীর সিং যা করে দেখিয়েছেন, তা শুনে নেটিজেনরা এখন বলছেন ‘আসল ধুরন্ধর তো রণবীরই’। ছবিতে ইয়াসিরের চরিত্রে অভিনয় করেছেন অভয় অরোরা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রণবীরের সেই গোপন কথা। অভয়ের কথায়, “রণবীর সবসময় চেষ্টা করতেন শুটিংয়ের মাঝে অন্তত তিন-চার দিনের ছুটি বের করে নিতে। আর সেই সামান্য সময়টুকু পেলেই তিনি সোজা মুম্বই উড়ে যেতেন দীপিকা আর তাঁর অনাগত সন্তানের কাছে।”

আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রেক্ষাপট করাচির লিয়ারি এলাকা হলেও, রণবীর তাঁর ব্যক্তিগত জীবন আর পেশাকে কখনও গুলিয়ে ফেলেননি। দীর্ঘ সময় ধরে সেটে থাকলেও দীপিকার কথা সবসময় তাঁর মাথায় থাকত। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের ছোট্ট মেয়ে ‘দুয়া’র জন্ম হয়। কিন্তু সেই সুখবর আসার আগের মাসগুলো রণবীরের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। একদিকে যেমন ছবির শুটিংয়ে বিন্দুমাত্র খামতি রাখেননি, তেমনই দীপিকার প্রতিটি ছোট ছোট প্রয়োজনে পাশে থেকেছেন।

বর্তমানে ‘ধুরন্ধর ২’ ভারতীয় বক্স অফিসে ৯০০ কোটি টাকার দিকে দৌড়াচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, আর মাধবন এবং সারা অর্জুনের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। কত কোটির গন্ডি পার করবে ‘ধুরন্ধর ২’? সেই উত্তর সময় বলবে।

Follow Us