AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raveena Tandon Akshay Kumar engagement: আবার একসঙ্গে রবিনা-অক্ষয়, কেন ভেঙেছিল বিয়ে? কারণ জানিয়ে বিস্ফোরক অভিনেত্রী

Raveena Tandon on Akshay Kumar: অক্ষয় কুমারের সঙ্গে ভাঙা বাগদান নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর পর্দায় ফিরছে এই জুটি। কেন ভেঙেছিল তাঁদের বিয়ে? কারণ জানিয়ে বিস্ফোরক অভিনেত্রী।

Raveena Tandon Akshay Kumar engagement: আবার একসঙ্গে রবিনা-অক্ষয়, কেন ভেঙেছিল বিয়ে? কারণ জানিয়ে বিস্ফোরক অভিনেত্রী
কী ঘটেছিল?
| Updated on: Jun 23, 2026 | 8:26 AM
Share

অক্ষয় কুমার (Akshay Kumar) ও রবিনা ট্যান্ডনের প্রেম একসময় বি-টাউনের সবচেয়ে বড় চর্চার বিষয় ছিল। নব্বইয়ের দশকের সেই সুপারহিট কেমিস্ট্রি রূপোলী পর্দা থেকে বাস্তবেও গড়িয়েছিল। শুধু প্রেমই নয়, জলঘোলা হয়েছিল তাঁদের বাগদান ভাঙা নিয়েও। বহু বছর পর আবারও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই প্রাক্তন জুটি। আর ঠিক এই আবহেই নেটপাড়ায় নতুন করে ভাইরাল রবিনা ট্যান্ডনের একটি পুরনো বিস্ফোরক সাক্ষাৎকার, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে নিজের ভাঙা এনগেজমেন্ট নিয়ে সোজাসাপ্টা কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

রবিনা ও অক্ষয়ের সম্পর্কের শুরুটা হয়েছিল ১৯৯৪ সালের ব্লকবাস্টার ছবি ‘মোহরা’র সেট থেকে। এরপর ১৯৯৫ সাল নাগাদ তাঁরা ডেটিং শুরু করেন এবং নব্বইয়ের দশকের শেষের দিকে তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ছাদনাতলা অবধি পৌঁছায়নি। এএনআই (ANI)-কে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এই বিষয়ে অত্যন্ত খোলামেলা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি এমনভাবে বারবার সামনে আনা হয় যেন তাঁদের মধ্যে এখনও কোনও যুদ্ধ চলছে!

অভিনেত্রী স্পষ্ট করে বলেন, “আরে ভাই, আমি যখন তাঁর জীবন থেকে বেরিয়ে এসেছিলাম, তখন আমি অন্য কারও সঙ্গে ডেটিং করছিলাম আর তিনিও অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাহলে এখানে হিংসা বা রেষারেষির জায়গাটা আসছে কোথা থেকে?” রবিনা আরও যোগ করেন যে, কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদল করে, কিন্তু তাঁর জীবনে একটা বাগদান ভেঙে গিয়েছিল বলে সেটাই মানুষের মাথায় আটকে রয়েছে। লোকজন ডিভোর্সের পরও জীবনে এগিয়ে যায়, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার।

বর্তমানে রবিনা ও অক্ষয় দুজনেই আজ নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সুখী। অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাঁদের দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, রবিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাদানিকে বিয়ে করে সুখে সংসার করছেন। অতীত ভুলে এখন তাঁরা একে অপরের ভালো বন্ধু। রবিনার কথায়, সামাজিক কোনও অনুষ্ঠানে দেখা হলে তাঁরা এখনও স্বাভাবিকভাবে কথা বলেন ও আড্ডা দেন। দীর্ঘ বিরতির পর রুপোলী পর্দায় এই জুটির প্রত্যাবর্তন অনুরাগীদের জন্য যে অত্যন্ত বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Follow Us