AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০ মিনিট ধরে টানা! ৬৯-তে এসে রেখার কেরামতিতে ‘থ’ সকলে

Rekha: আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে আইফা ২০২৪। টিভিনাইন বাংলা আগেই জানিয়েছিল এ বছর সেখানে পারফর্ম করবেন রেখা। উৎসবের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে শুরু হল রেখার পারফরম্যান্স। নাকে নথ, গা ভর্তি গয়না, গোলাপি রঙের আনারকালিতে তিনি যে অপ্সরা। কে বলবে বয়স ৬৯?

২০ মিনিট ধরে টানা! ৬৯-তে এসে রেখার কেরামতিতে 'থ' সকলে
রেখা।
| Edited By: | Updated on: Sep 30, 2024 | 7:40 PM
Share

উইকিপিডিয়া জানান দিচ্ছে, বয়স তাঁর ৬৯ বছর। জীবনের দ্বিতীয় ইনিংসে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন বহু দিন ধরেই। ফিটনেস হার মানাবে ষোড়শীকেও। তিনি আর কেউ নন, বলিউডের এভারগ্রীন বিউটি রেখা। সম্প্রতি তিনি যা কাণ্ড ঘটিয়েছেন তা দেখে মুখ দিয়ে কথা সরছেন না তাঁর ভক্তদের। একবাক্য তাঁরা বলছেন, ‘এ যে অসম্ভব’~! ঠিক কী ঘটেছে?

আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে আইফা ২০২৪। টিভিনাইন বাংলা আগেই জানিয়েছিল এ বছর সেখানে পারফর্ম করবেন রেখা। উৎসবের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে শুরু হল রেখার পারফরম্যান্স। নাকে নথ, গা ভর্তি গয়না, গোলাপি রঙের আনারকালিতে তিনি যে অপ্সরা। কে বলবে বয়স ৬৯? টানা ২০ মিনিট ধরে নাচ করতে দেখা গেল তাঁকে। সঙ্গের নৃত্যশিল্পীদেরও হার মানালেন অনায়াসে। সেই নাচেরই বেশ কিছু অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে সবাই বলছেন একটাই কথা, ‘রেখা হওয়া মুখের কথা নয়’।

এবারের আইফাতে হাজির ছিলেন তাবড় তাবড় তারকা। শাহরুখ খান থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্যা রাই বচ্চন– কে ছিলেন না সেখানে? এই বারের আইফাতে সেরা ছবি জিতে নেয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘অ্যানিম্যাল’। সেরা অভিনেতা নন শাহরুখ খান, তাঁর ‘জওয়ান’ ছবির জন্য। অন্যদিকে সেরা অভিনেত্রীর তকমা ছিনিয়ে নেন রানি মুখোপাধ্যায়।

Follow Us
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন