AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে ছিলেন জেলে! ৬ বছর পর ফের খবরে রিয়া, জানেন কেন?

সুশান্ত ছিলেন এক প্রতিভাবান অভিনেতা, যার কাজ আজও দর্শকের মনে গভীর ছাপ রেখে গেছে। তার অকাল মৃত্যু যেমন বলিউডে এক শূন্যতা তৈরি করেছিল, তেমনই সেই ঘটনার ছায়া পড়েছিল রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। বহুদিন তিনি ক্যামেরার বাইরে ছিলেন, কাজ থেকে দূরে থেকেছেন, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে ছিলেন জেলে! ৬ বছর পর ফের খবরে রিয়া, জানেন কেন?
| Updated on: Feb 04, 2026 | 1:12 PM
Share

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর মাদককাণ্ডে জেলে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের বাবার অভিযোগ ছিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকাও সরিয়েছিলেন রিয়া। তবে এসব এখন অতীত। নিজের পোশাকের ব্যবসার পাশাপাশি ফের নতুন করে বলিউডে কামব্যাক করতে চলেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর প্রায় ৬ বছর পর আবার অভিনয়ের জগতে ফিরছেন অভিনেত্রী। দীর্ঘ লড়াই, অপমান, তদন্ত আর জেলের অভিজ্ঞতা পেরিয়ে জীবনে ফের ঘুরে দাঁড়ালেন অভিনেত্রী।

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই অভিনেতার বান্ধবী রিয়ার জীবন একেবারে বদলে যায়। একের পর এক অভিযোগ, টানা জিজ্ঞাসাবাদ এবং সংবাদমাধ্যমের প্রবল চাপের মুখে পড়তে হয় তাঁকে। মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস জেলেও থাকতে হয় রিয়াকে।

সেই সময়ের কথা বলতে গিয়ে পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “জেল এক অদ্ভুত জায়গা। সেখানে প্রতিটা দিন যেন বেঁচে থাকার লড়াই।” অভিনেত্রীর মতে, “আমি গভীর মানসিক অবসাদের ভেতর দিয়ে গিয়েছি।” জেলের সেই দিনগুলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে উল্লেখ করেছিলেন রিয়া। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, “জেল আপনাকে শেখায় আসল মানুষ কারা। কারা সত্যিই পাশে থাকে।”

সুশান্ত ছিলেন এক প্রতিভাবান অভিনেতা, যার কাজ আজও দর্শকের মনে গভীর ছাপ রেখে গেছে। তার অকাল মৃত্যু যেমন বলিউডে এক শূন্যতা তৈরি করেছিল, তেমনই সেই ঘটনার ছায়া পড়েছিল রিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। বহুদিন তিনি ক্যামেরার বাইরে ছিলেন, কাজ থেকে দূরে থেকেছেন, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

এবার সেই নীরবতা ভেঙে আবার অভিনয়ে ফিরছেন রিয়া। অভিনেত্রী কাজ নিয়ে বলেছিলেন “অভিনয় আমার পরিচয়। সব কিছুর পরেও আমি কাজে ফিরতে চাই।” নেটফ্লিক্সের সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’- এ দেখা যাবে অভিনেত্রীকে।

রিয়ার এই প্রত্যাবর্তন নিয়ে সমাজমাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, জেলের অন্ধকার পেরিয়ে এই ফিরে আসা সাহসের উদাহরণ। কেউ আবার এখনও অতীতের ঘটনা ভুলতে পারছেন না। রিয়ার বিরুদ্ধে আসা সব অভিযোগের প্রমাণ না মিললেও এখনও অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী মনে করেন অনেকে।