AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আখের রস থেকে নাইট পার্টি, গার্ল গ্যাংয়ের সঙ্গে রুক্মিণীর হুল্লোড়ের ছবি দেখেছেন!

Rukmini Maitra: তিনি এখন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রামের ছবি আর পোস্ট দেখলে অনেকে আবার লোভও লাগবে। তবে যতই তিনি বিদেশে ঘুরতে যান। কিংবা যতই তিনি জনপ্রিয় হয়ে যান না কেন নায়িকা কিন্তু পুরনো দিন এখনও ভোলেননি। স্কুলের বন্ধু, পরিবার এখনও তাঁর জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছেন। কথা হচ্ছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর।

আখের রস থেকে নাইট পার্টি, গার্ল গ্যাংয়ের সঙ্গে রুক্মিণীর হুল্লোড়ের ছবি দেখেছেন!
| Edited By: | Updated on: Sep 23, 2024 | 12:16 PM
Share

তিনি এখন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রামের ছবি আর পোস্ট দেখলে অনেকে আবার লোভও লাগবে। তবে যতই তিনি বিদেশে ঘুরতে যান। কিংবা যতই তিনি জনপ্রিয় হয়ে যান না কেন নায়িকা কিন্তু পুরনো দিন এখনও ভোলেননি। স্কুলের বন্ধু, পরিবার এখনও তাঁর জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছেন। কথা হচ্ছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। সদ্য মুক্তি পেয়েছে নায়িকার পুজোর ছবির ট্রেলার। যেখানে নায়িকার লুক দর্শককে তাক লাগিয়েছে।

ছবির কাজ, শত ব্যস্ততার মাঝেও গার্লস ট্রিপের পরিকল্পনা করে ফেলেছেন নায়িকা। ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন নায়িকা। তাঁদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর। বন্ধুদের বিয়েতে আনন্দ করা। তার পর বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা। এমনকি রুক্মিণীর জন্মদিনেও আমন্ত্রিত থাকে পুরো দল। ছবির প্রিমিয়ারেও দেখা যায় নায়িকার গার্ল গ্যাংকে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন নায়িকা। অন্তত তাঁদের ছবি দেখে সকলে এমনটাই আন্দাজ করেছেন।

কখনও সমুদ্র পাড়ে বন্ধুদের সঙ্গে খোশমেজাজে সময় কাটাচ্ছেন। কখমও আবার আখের রস খাচ্ছেন। কখনও আবার গোয়ার কোনও রেস্তরাঁয় পার্টি করছেন। তাঁদের হুল্লোড়ের বিভিন্ন মুহূর্তই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন নায়িকা। স্টোরিতে দেখা যাচ্ছে তাঁদের আনন্দের ছবি। ‘বুমেরাং’ মুক্তি পাওয়ার পর মাঝে আর কোনও ছবি মুক্তি পায়নি রুক্মিণীর। পুজোয় মুক্তি পাবে তাঁর নতুন ছবি। যে ছবি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে দেবকেও দেখবেন দর্শক। নায়িকার আনন্দ করা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ, ঘাটালে দেব যখন বন্যা পরিস্থিতি পরিদর্শনে ব্যস্ত তখন নায়িকা চুটিয়ে মজা করছেন তাঁর বন্ধুদের সঙ্গে। তা চোখে লেগেছে অনেকেরই। তবে রুক্মিণীর অনুরাগীরা নায়িকার আরও ভাল ভাল ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।

Follow Us