AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rukmini Maitra: বলিউডে বড় চমক! বিদ্যুৎ জামওয়ালের পর এবার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী?

Bollywood sci-fi: বড়পর্দায় দীর্ঘ নীরবতা, কিন্তু আড়ালে কি চলছিল অন্য কোনও মেগা প্ল্যানিং? টলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার সরাসরি অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী মৈত্র? বলিউডে বিদ্যুৎ জামওয়ালের পর এবার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী?

Rukmini Maitra: বলিউডে বড় চমক! বিদ্যুৎ জামওয়ালের পর এবার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী?
কী জানা গিয়েছে?
| Updated on: Sep 03, 2026 | 8:18 AM
Share

বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে মুম্বইয়ে এবার নতুন ধামাকার পথে রুক্মিণী মৈত্র। মায়ানগরীতে জোর জল্পনা, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের পরবর্তী মেগা প্রজেক্টে দেখা যেতে পারে তাঁকে। সূত্রের খবর, অক্ষয় কুমারের আগামী অ্যাকশন সায়েন্স-ফিকশন ঘরানার ছবি ‘সামুক’ (Samuk)-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে টলিপাড়ার এই প্রথম সারির অভিনেত্রীর কাছে। প্রযোজনা সংস্থা বা অভিনেত্রীর তরফে এখনও সিলমোহর না পড়লেও, বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে প্রাথমিক কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে।

বেশ কিছু দিন ধরেই বড়পর্দায় সে ভাবে দেখা মিলছিল না অভিনেত্রীর। গত বছর ‘হাঁটি হাঁটি পা পা’ মুক্তির পর বাংলা ছবিতে দীর্ঘ বিরতি নিয়েছেন তিনি। এমনকী টলিপাড়া ছেড়ে আজকাল তিনি মুম্বইতেই বেশি সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, পাকাপাকি ভাবেই নাকি মুম্বইয়ে ঘাঁটি গড়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী। তার মধ্যেই এই মেগা প্রজেক্টের খবর সামনে এল। এর মাঝে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির কাজও তিনি শেষ করেছেন, তবে বড় পর্দায় তাঁর এই নতুন পদক্ষেপ অন্য মাত্রা যোগ করতে চলেছে।

প্রসঙ্গত, হিন্দি ছবিতে কাজ রুক্মিণীর জন্য নতুন নয়। ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। ঘটনাচক্রে, সেই ছবির পরিচালক ছিলেন কণিষ্ক বর্মা। আর অক্ষয় কুমারের এই নতুন ছবিটির পরিচালনাতেও রয়েছেন সেই কণিষ্ক বর্মাই। প্রযোজনায় বিপুল শাহ। সূত্রের খবর, পরিচালকের সঙ্গে পুরনো কাজের সমীকরণ এবং অভিজ্ঞতাই নতুন এই ছবির ক্ষেত্রে রুক্মিণীর নাম ভাবার অন্যতম কারণ।

সম্পূর্ণ আন্তর্জাতিক মানে তৈরি হচ্ছে ছবিটি। এলিয়েন ও সাই-ফাই অ্যাকশন ধাঁচের এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লন্ডনে। তবে অক্ষয়ের বিপরীতে রুক্মিণীর চরিত্রটি ঠিক কেমন হবে, তা এখনও পুরোপুরি গোপনেই রাখা হয়েছে। রুক্মিণীর ঘনিষ্ঠ মহল থেকেও এখনই স্পষ্ট কোনও মন্তব্য মেলেনি। এখন দেখার, অক্ষয় কুমারের মতো মেগা তারকার সঙ্গে রুক্মিণীর এই নতুন সমীকরণের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে। কবেই বা মুক্তি পায় ছবিটি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা