AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richa Chadha: ‘হীরামাণ্ডি’-র পর আচমকা গায়েব! ‘প্রচুর রক্তপাত হয়েছিল…’, বিরতির আসল কারণ জানালেন রিচা চাড্ডা

Bollywood News: 'হীরামাণ্ডি'-র পর আচমকাই বলিউড থেকে গায়েব হয়ে গিয়েছিলেন রিচা চাড্ডা। কোথায় ছিলেন তিনি, কেনই বা কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ সময়ে সব কাজ থেকে দূরে সরে গেলেন অভিনেত্রী? জানা গিয়েছে, প্রচুর রক্তপাত আর চরম শারীরিক দুর্বলতার সঙ্গে এক দীর্ঘ লড়াই লড়ছিলেন তিনি। সেই অন্ধকার সময় কাটিয়ে অবশেষে তিনি ফিরছেন। কী বলেছেন তিনি?

Richa Chadha: 'হীরামাণ্ডি'-র পর আচমকা গায়েব! 'প্রচুর রক্তপাত হয়েছিল...', বিরতির আসল কারণ জানালেন রিচা চাড্ডা
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Sep 23, 2026 | 11:58 AM
Share

রিচা চাড্ডা (Richa Chadha) মানেই পর্দায় এক আলাদাই দাপট। কিন্তু সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’-র পর তাঁকে আর ক্যামেরার সামনে সেভাবে দেখাই যায়নি। আচমকা কোথায় হারিয়ে গেলেন তিনি? ভক্তদের মনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই দীর্ঘ বিরতির আসল কারণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আসলে, মা হওয়ার পর এক ভীষণ কঠিন শারীরিক লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন রিচা। সেই অন্ধকার সময় কাটিয়ে তিনি এখন ফিরছেন নিজের চেনা মেজাজে।

২০২৪ সালের জুলাই মাসে রিচা এবং আলি ফজল তাঁদের প্রথম কন্যাসন্তান, জুনেইরার বাবা-মা হয়েছেন। কিন্তু মা হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। রিচা জানিয়েছেন, স্বাভাবিক প্রসবের কারণে তাঁর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়। শরীর এতটাই ভেঙে পড়েছিল যে কাজ করার মতো কোনও ক্ষমতাই তাঁর ছিল না। অভিনেত্রী বলেন, “আমার সুস্থ হতে অনেক সময় লেগে গিয়েছে। শরীর এত দুর্বল ছিল যে সব সময় মাথার মধ্যে কেমন একটা ঘোর কাজ করত।”

শরীর যখন বিশ্রাম চাইছে, তখন রিচার কাঁধে তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘গার্লস উইল বি গার্লস’-এর মুক্তির চাপ। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি, রিলিজের প্রস্তুতি, সব মিলিয়ে তাঁর শরীরের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, বাধ্য হয়েই তাঁকে টানা বিশ্রাম নিতে হয়। রিচার কথায়, “ওই সময় আমি বাইরে গিয়ে কী-ই বা কাজ করতাম! তাই নিজের সেরে ওঠার দিকেই মন দিয়েছিলাম।”

তবে এখন মেঘ কেটে গিয়েছে। রিচা আবারও কাজে ফিরছেন, আর এবার নন-ফিকশনের দুনিয়ায়। তিনি নিয়ে আসছেন নতুন সিরিজ ‘মুসাফিরি’। এটি তিনি নিজেই তৈরি করেছেন, প্রযোজনা করেছেন এবং সঞ্চালনাও করছেন। রিচার মতে, এই প্রজেক্ট মুম্বইয়ের প্রতি তাঁর ভালোবাসার চিঠি। পাশাপাশি, নতুন ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তিনি।

মেয়েকে কী শেখাতে চান রিচা?

মা হওয়ার পর রিচার চিন্তাভাবনা অনেকটাই বদলে গিয়েছে। এআই (AI) এবং পরিবেশ বদলের এই পৃথিবীতে মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ চিন্তিত। তবে তিনি চান, মেয়ে যেন কখনও কর্তৃপক্ষের চোখরাঙানিকে বা অন্যায়কে ভয় না পায়।

এরই সঙ্গে বলিউডের তথাকথিত প্রগতিশীল চিন্তাধারাকেও একহাত নিয়েছেন এই স্পষ্টবক্তা অভিনেত্রী। তাঁর কথায়, “বলিউডের পুরুষরা যখন আধুনিক নারীদের চরিত্র লেখে, তখন স্রেফ তাঁদের হাতে একটা মদের বোতল ধরিয়ে দেয়!” এর চেয়ে নারীদের গল্প নারীদেরই লেখা উচিত বলে মনে করেন তিনি। সব মিলিয়ে, আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে নিজের শর্তে ফের একবার পর্দা কাঁপাতে প্রস্তুত রিচা।

Follow Us