বলিউডে পা রেখেই কি ঘাবড়ে গেলেন সাই পল্লবী? আমির খানের সামনেই বলেন…
আমিরের ছেলে জুনায়েদের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন সাই। কো- স্টার হিসাবে জুনায়েদ ঠিক কেমন? সাইয়ের কথায় " জুনায়েদ দুর্দান্ত এক সহকর্মী। একদম ভালো ছেলের মত, ভীষণই ভালো মানুষ ও। ওর সঙ্গে কাজ করে আমি খুব তৃপ্ত। আমির খান যে এই ছবির জন্য অভিনেত্রীকে বেছে নিয়েছেন তাতে ধন্য অভিনেত্রী।

দক্ষিণী ছবিতে তাঁর জয়জয়কার দীর্ঘ এক দশক ধরে। মালায়লম হোক বা তেলেগু সব ছবিতেই তিনি তাঁর প্রতিভার সাক্ষর রেখেছেন। কিন্তু যখন কথা আসে মুম্বইয়ের তখন নার্ভাস খোদ সাই পল্লবীও। আগামী ১মে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘এক দিন’। আর সেই প্রচারেই খোদ আমির খানের সামনেই নিজের মনের আগল খুলে দিলেন অভিনেত্রী।
মুম্বইয়ের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির গোটা টিম। ছেলের ছবি নিয়ে সেই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন আমির খান। ঠিক তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন সাই পল্লবীও। হাসি মুখে রসিকতা করে সাই বলেন “আমির স্যার সবার সামনে নিজের আবেগ প্রকাশ করার সাহস রাখেন, আমি তো চাইছিলাম হলের আলোগুলো একটু নেভানো থাক যাতে আমিও মনের শান্তিতে একটু কাঁদতে পারি!”
তবে হাসির আড়ালে যে একটা চোরা টেনশন কাজ করছে তা আড়াল করেননি পল্লবী। এই বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন ” এটি আমার প্রথম হিন্দি ছবি। সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস। তবে পুরো জার্নিটা ভীষণ সুন্দর ছিল।”
আমিরের ছেলে জুনায়েদের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন সাই। কো- স্টার হিসাবে জুনায়েদ ঠিক কেমন? সাইয়ের কথায় ” জুনায়েদ দুর্দান্ত এক সহকর্মী। একদম ভালো ছেলের মত, ভীষণই ভালো মানুষ ও। ওর সঙ্গে কাজ করে আমি খুব তৃপ্ত।
আমির খান যে এই ছবির জন্য অভিনেত্রীকে বেছে নিয়েছেন তাতে ধন্য অভিনেত্রী। তাঁর কথায় ” আমি জানি না আমি অতীতে কী ভালো কাজ করেছি যে এত প্রতিভাবান সব মানুষদের সঙ্গে একই সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। আমি কৃতজ্ঞ যে এই কাজের জন্য আমির স্যার আমাকে যোগ্য মনে করেছেন।”
সুনীল পান্ডে পরিচালিত ‘এক দিন’ ছবিটি আসলে ২০১৬ সালের জনপ্রিয় থাই ছবি ‘ওয়ান ডে’-র রিমেক। এক লাজুক যুবক, যে তার সহকর্মীর প্রেমে পড়েও বলতে পারে না— এমন এক মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে জুনায়েদ ও সাই পল্লবীকে। আমিরের প্রোডাকশন হাউস এই ছবির জন্য যে আলাদা পরিকল্পনা করেছে, তা এখন বিটাউনের হট টপিক।
