AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে…’, দিব্যজ্যোতিকে পাশে নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের প্রচার পর্বের আজ শেষ দিন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মঞ্চে টলিপাড়ার কিছু মুখকে দেখা গেল। তার মধ্যে দিগন্ত বাগচী যেমন ছিলেন, তেমনই ছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দিব্যজ্যোতি বাংলা ধারাবাহিকের অন্যন্ত জনপ্রিয় মুখ। তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে ডেবিউ করেছেন।

'দেখুন কী রোগা হয়ে গিয়েছে...', দিব্যজ্যোতিকে পাশে নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Apr 27, 2026 | 1:01 PM
Share

বিধানসভা নির্বাচনের প্রচার পর্বের আজ শেষ দিন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মঞ্চে টলিপাড়ার কিছু মুখকে দেখা গেল। তার মধ্যে দিগন্ত বাগচী যেমন ছিলেন, তেমনই ছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দিব্যজ্যোতি বাংলা ধারাবাহিকের অন্যন্ত জনপ্রিয় মুখ। তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ডেবিউ করেছেন।

এবার মুখ্যমন্ত্রী দিব্যজ্যোতির পাশে দাঁড়িয়ে বললেন, ”সব আমাদের হয়ে কাজ করছে, প্রচার করছে, আমি খুব কৃতজ্ঞ। দেখুন না, কী রোগা হয়ে গিয়েছে। ওদের একটা সিনেমা করতে হলে অনেক সময়ে বলে, মোটা হতে। আবার যেই একটা সিনেমা করার জন্য রোগা হতে হবে, তখন খাওয়া বন্ধ! খুব কষ্টের জীবন…টাকা রোজগার করে ঠিকই, কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়।”

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করার সময়ে দিব্যজ্যোতি এই ছবিতে কাজ করার প্রস্তাব পান। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রটি করার জন্য তিনি এক ধাক্কায় ২০ কোজির বেশি ওজন কমিয়ে ফেলেছিলেন। সারা দিনে একবার ভালো করে খেতেন অভিনেতা, সে কথা জানিয়েছিলেন। পাশাপাশি কীভাবে ডায়েট চার্ট মেনে চলতেন, সে কথা খোলসা করেছেন। ছবিটা হয়ে যাওয়ার পর আবার চেহারায় পরিবর্তন এনেছেন দিব্যজ্যোতি। সামনে রানা সরকারের প্রযোজনায় ‘রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি’ ছবিতে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের সঙ্গে জুটি বেঁধে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। ছবির জন্য অভিনেতার চেহারায় পরিবর্তন আনার বিষয়টা মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি।

দিব্যজ্যোতির মতো টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ এবার বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের হয়ে প্রচার করছেন। ভোটপর্ব মিটলে রয়েছে একাধিক ছবির মুক্তি, তার আগে পর্যন্ত টলিপাড়ার একাংশ ব্যস্ত প্রচার পর্ব নিয়েই।

Follow Us