AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি শাহরুখ নই…’, ৫ কোটি টাকা দাবি, মাসে মাসে ১ লাখ, টাকা জোগার করতে নাজেহাল সইফ

Relationship Gossip: ভাগ্যিস, সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, নয়তো ট্রোলিংয়ের হাত থেকে নিস্তার পেতেন না তাঁরাও। জানেন কি সে সময় অমৃতা সিংয়ের বয়স কত ছিল?

'আমি শাহরুখ নই...', ৫ কোটি টাকা দাবি, মাসে মাসে ১ লাখ, টাকা জোগার করতে নাজেহাল সইফ
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 5:20 PM
Share

বাড়ির অমতেই অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। সে বিয়ে নিয়ে বলিউডে কম তোলপাড় হয়নি। বয়সে বড় মহিলাকে বিয়ে করার কনসেপ্ট সে সময়ে এতটাই সাবলীল হয়নি। ভাগ্যিস, সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, নয়তো ট্রোলিংয়ের হাত থেকে নিস্তার পেতেন না তাঁরাও। জানেন কি সে সময় অমৃতা সিংয়ের বয়স কত ছিল?

সইফ আলি খানের থেকে খাতায় কলমে ৬ বছরের বড় ছিলেন অমৃতা সিং। ১৯৯১ সালে সইফ যখন তাঁকে বিয়ে করেন সে সময় অমৃতার বয়স ছিল ২৭ বছর। পরিবারের অমতে গিয়েই বিয়ে করেন তাঁরা। তাঁদের বিচ্ছেদও কিন্তু নির্বিঘ্নে হয়নি। বিচ্ছেদের পর সইফের থেকে সন্তানদের মানুষ করার জন্য মোটা টাকা খোরপোশ চেয়েছিলেন অমৃতা সিং। ২০০৫ সালে এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখও খুলেছিলেন সইফ। তিনি বলেন, “অমৃতাকে ৫ কোটি দেওয়ার কথা। এর মধ্যে আড়াই কোটি দেওয়া হয়ে গিয়েছে আমার। আমার ছেলের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত ওর জন্য মাসে এক লক্ষ টাকাও দিতে হচ্ছে আমাকে। আমি শাহরুখ খান নই। এত টাকা আমার কাছেও নেই। যদিও আমি ওকে প্রমিস করেছি সব টাকা মিটিয়ে দেব।”

শোনা যায়, বিবাহিত জীবনে প্রথম কয়েক বছর ভাল কাটলেও শেষ কয়েক বছরে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছিলেন সইফ। এও জানিয়েছিলেন মানসিক অত্যাচারের শিকার হতে হচ্ছে তাঁকে। এও জানিয়েছিলেন প্রতি মুহূর্তেই নাকি অপমান করতেন অমৃতা। তিনি কতটা অযোগ্য বাবা, কতটা খারাপ স্বামী– তা প্রমাণেই নাকি ব্যস্ত ছিলেন অমৃতা, দাবি সইফের। তবে সে সব এখন অতীত। এই মুহূর্তে করিনা কাপুকে নিয়ে সুখের সংসার তাঁর।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য