সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ! কেমন আছেন তিনি?
ড: জালিল পারকার জানিয়েছেন, সকালে ‘ডিএসএ’ নামে একটি বিশেষ চিকিৎসা করা হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। আপাতত তাঁকে সতর্কতার জন্য ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে । ভর্তি হওয়ার সময় রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছিল এবং শরীর ভীষণভাবে কাঁপছিল। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিকিৎসকদের কথায়, তিনি বর্তমানে স্থিতিশীল, তবে বয়সের কারণে সুস্থ হতে সময় লাগতে পারে।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউ-তে ভর্তি রয়েছেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ার পর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শনিবার রাতে গোপনে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান শাহরুখ খান। সূত্রের খবর, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকেও আপডেট নেন।
এখন কেমন আছেন সেলিম?
ড: জালিল পারকার জানিয়েছেন, সকালে ‘ডিএসএ’ নামে একটি বিশেষ চিকিৎসা করা হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। আপাতত তাঁকে সতর্কতার জন্য ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে । ভর্তি হওয়ার সময় রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছিল এবং শরীর ভীষণভাবে কাঁপছিল। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিকিৎসকদের কথায়, তিনি বর্তমানে স্থিতিশীল, তবে বয়সের কারণে সুস্থ হতে সময় লাগতে পারে।
গত সপ্তাহে পারিবারিক চিকিৎসক তাঁকে প্রথমে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে দাবি, অবস্থাকে যতটা গুরুতর বলা হচ্ছে, বাস্তবে ততটা সঙ্কটজনক নয়। স্নায়ু ও হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। আগামী কয়েক দিন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকেরা।
খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালে পৌঁছে যান পরিবারের সদস্যরা— সলমন খান, আরবাজ খান, অর্পিতা খান ও অলভিরা খান অগ্নিহোত্রী। মাঝরাতে দেখতে আসেন সঞ্জয় দত্ত। শনিবার রাতে শাহরুখের আগমনও নজর কেড়েছে। বলিউডের একাধিক তারকা ও ঘনিষ্ঠজন ফোনে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
হিন্দি ছবির জগতে সেলিম খানের অবদান অনস্বীকার্য।বহু জনপ্রিয় ছবির কাহিনি ও সংলাপ তাঁর কলমে তৈরি হয়েছে। সেই কারণেই তাঁর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগ বাড়ে চলচ্চিত্রমহলে। তবে চিকিৎসকদের আশ্বাস আপাতত স্বস্তি দিচ্ছে পরিবারকে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার উন্নতির দিকেই নজর সকলের। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানানো হয়েছে।