AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিরিয়ানি খেতে খেতে মাথায় ইনজেকশন! সলমনের সঙ্গে কী ঘটে?

নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় সে সব জল্পনায় জল ঢেলেছেন ভাইজান। তবে তাঁর এই শারীরিক পরিস্থিতি চর্চায় থাকার মাঝেই সলমনকে নিয়ে এক অদ্ভুত ও মজাদার স্মৃতিকথা শেয়ার করলেন চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। বিরিয়ানি খাওয়ার মাঝেই কীভাবে অনায়াসে মাথার ত্বকে সুচ ফোটাচ্ছিলেন অভিনেতা, সেই গোপন গল্পই ফাঁদলেন তিনি।

বিরিয়ানি খেতে খেতে মাথায় ইনজেকশন! সলমনের সঙ্গে কী ঘটে?
| Updated on: Jul 31, 2026 | 3:45 PM
Share

সম্প্রতি একটি অনুষ্ঠানে সলমন খানের উপস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় অনুরাগীদের উদ্বেগের অন্ত ছিল না। ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োয় অভিনেতার শারীরিক ক্লান্তি দেখে নানা প্রশ্ন উঠলেও, নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় সে সব জল্পনায় জল ঢেলেছেন ভাইজান। তবে তাঁর এই শারীরিক পরিস্থিতি চর্চায় থাকার মাঝেই সলমনকে নিয়ে এক অদ্ভুত ও মজাদার স্মৃতিকথা শেয়ার করলেন চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। বিরিয়ানি খাওয়ার মাঝেই কীভাবে অনায়াসে মাথার ত্বকে সুচ ফোটাচ্ছিলেন অভিনেতা, সেই গোপন গল্পই ফাঁদলেন তিনি।

সাইরাস ব্রোচার একটি পডকাস্টে কথা বলার সময় শৈলেন্দ্র জানান, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের বাড়িতে এক সোমবারের পার্টিতে গিয়েছিলেন তিনি। কথার ফাঁকেই তিনি সলমনের একটি অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেন। শৈলেন্দ্রর কথায়, সলমন আয়নার দিকে তাকিয়ে খেতে পছন্দ করেন এবং পাশে বসে থাকা মানুষের সঙ্গে সরাসরি কথা না বলে আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়েই কথা চালিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে প্রযোজক বলেন, “আমি সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা করতে গিয়েছিলাম। তখন আমাদের নিয়ম করে সোমবার রাতে পার্টি হত। ও ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল আর আয়নায় নিজেকে দেখছিল। রান্নাঘরের কাছে একটা ছোট টেবিল রয়েছে, যার সামনে একটি বড় আয়না। তাই আপনি ওর পাশে বসে থাকলেও ও কিন্তু আয়নার দিকে তাকিয়েই আপনার সঙ্গে কথা বলবে।”

এরপরই পরিস্থিতি আরও আশ্চর্যজনক হয়ে ওঠে বলে জানান শৈলেন্দ্র। তিনি দেখেন, এক ব্যক্তি কিছু চিকিৎসাসংক্রান্ত সরঞ্জাম নিয়ে ঘরে ঢোকেন, যা দেখে তাজ্জব বনে যান প্রযোজক। তিনি বলেন, “ও শান্তিতে বিরিয়ানি খাচ্ছিল— আপনারা তো জানেনই সলমন খেতে কতটা ভালোবাসে, বিশেষ করে কয়েক পেগ পেটে পড়ার পর। হঠাৎই এক আজব দেখতে লোক ঘরে ঢুকে গ্লাভস পরে নিল, তারপর একটা সিরিঞ্জ বের করে সলমনের মাথার ত্বকে ইনজেকশন দেওয়া শুরু করে দিল! আমি আয়নায় গোটা দৃশ্যটা দেখছি আর ভাবছি, ‘আরে হচ্ছেটা কী এখানে?'”

অবাক হয়ে সলমনকে এর কারণ জিজ্ঞেস করতেই মুচকি হেসে সলমন উত্তর দেন, “স্টার হওয়ার একটা তো দাম দিতেই হয়, ভাই!”

শৈলেন্দ্র জানান, তিনি পরে বুঝতে পারেন যে সলমন আসলে পিআরপি (Platelet-Rich Plasma) ট্রিটমেন্ট করাচ্ছিলেন। এটি এমন এক পদ্ধতি যেখানে নিজস্ব রক্তরস ব্যবহার করে চুল গজাতে সাহায্য করা হয়। শৈলেন্দ্র আরও যোগ করেন, “তখন আমি জানতাম না এটা কী। এখন তো হৃতিক থেকে শুরু করে সবাই এটা করায়। বয়স বাড়লে আর চুল পাতলা হতে শুরু করলে এই কাজগুলো করতেই হয়।”

উল্লেখ্য, বিতর্ক ও চর্চার মাঝেই সলমন খান বর্তমানে ব্যস্ত রয়েছেন পরিচালক বংশী পাইডিপল্লীর অ্যাকশন ছবির শুটিং নিয়ে। এই ছবিতে তাঁর বিপরীতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে।

Follow Us