Suvendu Adhikari: তাঁকে ‘খুনের ছক’? ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর ‘গতিবিধির’ তথ্য! কী বললেন শুভেন্দু?
Suvendu on Terror Arrest: আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার, টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ...এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন তিনি। পরবর্তী পদক্ষেপের বিষয়েও জানান। এরপরই জঙ্গি গ্রেফতার নিয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কি খুনের ছক কষেছিল জঙ্গিরা? বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জইশ জঙ্গি হামিম মণ্ডলকে। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, হামিমের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গিয়েছে। ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
কী বললেন শুভেন্দু?
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার, টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ…এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেন তিনি। পরবর্তী পদক্ষেপের বিষয়েও জানান। এরপরই জঙ্গি গ্রেফতার নিয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই তিনি কোনও মন্তব্য করবেন না।
মুখ্যমন্ত্রী বলেন, “এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়।আমি কোনও মন্তব্য করব না। আগামিকাল এসটিএফ-এর তরফে প্রেস বিবৃতি দেওয়া হবে। এটা আন্তর্জাতিক যোগ রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত রয়েছে। তাই এই বিষয়ে আমার কোনও কথা বলা উচিৎ নয়। এসটিএফ-ই এই বিষয়ে যা বলার বলবে।”
গ্রেফতার জইশ জঙ্গি
গোপন সূত্রে খবর পেয়ে এদিন বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে কাশ্মীরের জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হাওড়া পিলখানার বাসিন্দা ছিল হামিম। একটি গেঞ্জির কারখানায় কাজ করত। দুই মাস আগে বর্ধমান গিয়েছিল। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই (ISI) হ্যান্ডলার হিসাবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে।
