AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? এবার সত্যিটা বলেই ফেললেন বিগ বি

Amitabh Bachchan Retirement: ৮৩ বছর বয়সেও অভিনয়ের ফ্লোর থেকে শুরু করে টেলিভিশনের রিয়েলিটি শো—সর্বত্রই তাঁর সমান দাপট। বিশেষ করে 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)-র সঞ্চালক হিসেবে বিগ বি-র জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। তবে সম্প্রতি তাঁর একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে হঠাৎই অমিতাভের অভিনয় ও সঞ্চালনা জীবনের অবসরগ্রহণের জল্পনা তীব্র হয়ে ওঠে।

Amitabh Bachchan: অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? এবার সত্যিটা বলেই ফেললেন বিগ বি
| Updated on: Sep 15, 2026 | 2:57 PM
Share

বয়স কেবলই একটি সংখ্যা—বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এই প্রবাদটি শতভাগ প্রযোজ্য। ৮৩ বছর বয়সেও অভিনয়ের ফ্লোর থেকে শুরু করে টেলিভিশনের রিয়েলিটি শো—সর্বত্রই তাঁর সমান দাপট। বিশেষ করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র সঞ্চালক হিসেবে বিগ বি-র জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। তবে সম্প্রতি তাঁর একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে হঠাৎই অমিতাভের অভিনয় ও সঞ্চালনা জীবনের অবসরগ্রহণের জল্পনা তীব্র হয়ে ওঠে।

ব্লগে শাহেনশা লিখেছিলেন, “অনেক দেরি হয়ে গিয়েছে, এবার অবসর নেওয়ার সময় এসেছে।” তারকা অভিনেতার এই বার্তা ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছিলেন তাঁর অগুনতি অনুরাগী। শুরু হয় হাজারো জল্পনা—তবে কি সত্য়িই এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনকে আলবিদা জানাচ্ছেন বিগ বি? অবশেষে সেই ধোঁয়াশা কাটায়ে নীরবতা ভাঙলেন স্বয়ং প্রবীণ অভিনেতা।

সংবাদমাধ্যমের ভুল ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন অমিতাভ। তিনি জানান, কাজ থেকে বিদায় নেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই। মূলত ব্লগ লেখা শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় বলতেই তিনি ‘অবসর’ শব্দটি ব্যবহার করেছিলেন।

একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে কটাক্ষের সুরে বিগ বি লেখেন, “আমি ব্লগে লিখেছিলাম, দেরি হয়ে গিয়েছে এবার অবসর নেওয়ার সময়। আমরা সবাই জানি, এর সহজ অর্থ হল অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যাওয়ার সময়। আর সেটাকেই কত সহজে ভুলভাবে পরিবেশন করা হল!” মিডিয়াকে কড়া ভাষায় বিঁধে তিনি আরও যোগ করেন, “না হুজুর, আমি কাজ থেকে মোটেও অবসর নিচ্ছি না। ইংরেজিতে লেখা আমার বার্তার সহজ অর্থ ছিল—আমি ঘুমতে যাচ্ছি। আর হ্যাঁ, সেখানে তো আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি!”

উল্লেখ্য, বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম মরসুমের সঞ্চালনা করছেন অমিতাভ। কেবিসি-র মঞ্চে আসা বিভিন্ন প্রতিযোগীদের জীবনসংগ্রাম ও হৃদয়বিদারক গল্প শুনে প্রায়শই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই প্রসঙ্গেও ব্লগে নিজের মনের ভাব ব্যক্ত করেছিলেন মেগাস্টার।

তিনি লিখেছিলেন যে, প্রতিযোগীদের করুণ জীবনের গল্প শুনে নিজের মানসিক আবেগ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে, যা সঞ্চালক হিসেবে কাজ চালিয়ে যাওয়াটাকেও চ্যালেঞ্জিং করে তোলে। তবে এসব সামলেই নিজের কাজ চালিয়ে যাবেন বলিউডের ‘শাহেনশা’। অবসর নয়, মাঝরাতের ক্লান্তি কাটায়ে প্রতিদিনের মতোই আবার নতুন সকালে ফ্লোরে ফেরার নামই যে অমিতাভ বচ্চন, তা তিনি ফের প্রমাণ করে দিলেন।

Follow Us