AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: অনশন ভাঙাতে ওয়াংচুককে ঘরের খাবার পাঠাচ্ছেন সলমন! আর ছাত্রদের বাড়ি ফেরার বার্তা…

Salman Khan on NEET Exam Controversy: রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নিট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ যখন তুঙ্গে, ঠিক সেই সময় সলমন খানের এই আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রধানমন্ত্রীর আশ্বাস এবং প্রশাসনের পদক্ষেপের ওপর আস্থা রেখে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার বার্তাই দিলেন মেগাস্টার।

Salman Khan: অনশন ভাঙাতে ওয়াংচুককে ঘরের খাবার পাঠাচ্ছেন সলমন! আর ছাত্রদের বাড়ি ফেরার বার্তা...
| Updated on: Jul 23, 2026 | 8:29 PM
Share

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল দেশ। এর মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার আকুল আবেদন জানালেন বলিউড অভিনেতা সলমন খান। একই সঙ্গে আন্দোলনকারীদের সমর্থনে অনশনে বসা বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককেও অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন বলিউডের ভাইজান।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৬০ বছর বয়সি এই অভিনেতা লেখেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষা ও শিক্ষা সংক্রান্ত বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাই এই মুহূর্তে শিক্ষার্থীদের কিংবা তাঁদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। দেশের প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর ভরসা রেখে সলমন লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট করেছেন। আমি নিশ্চিত যে এই প্রশ্নফাঁসের ঘটনার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, দয়া করে তোমরা নিজেদের বাড়ি ও বাবা-মায়ের কাছে ফিরে যাও।”

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনশন চালিয়ে যাওয়া সোনম ওয়াংচুককেও উদ্দেশ্য করে সলমন অত্যন্ত আন্তরিকভাবে লেখেন, “সোনম ভাই তুমি চাইলে আমি বাড়ি থেকে তৈরি খাবার পাঠিয়ে দিচ্ছি, অনশন ভেঙে ফেলো।”

Salman Khan (21)

তবে নিট বিতর্ক নিয়ে সলমনের প্রতিক্রিয়া এই প্রথম নয়। এর আগে বুধবার রাতেও একটি দীর্ঘ বার্তা দিয়েছিলেন ভাইজান। সেখানে শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করার পাশাপাশি আন্দোলনের হিংসাত্মক পরিণতি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। নিজের স্কুলজীবনের একটি পুরনো ও ঝাপসা ছবি পোস্ট করে সলমন লেখেন, “এত শান্তিপূর্ণ একটি আন্দোলন যে শেষ পর্যন্ত হিংসাত্মক রূপ নিতে বাধ্য হল, তা দেখে খুব কষ্ট হচ্ছে। যে সমস্ত শিক্ষার্থী এবং তাঁদের পরিবার এতে আঘাত পেয়েছেন, তাঁদের জন্য আমার গভীর সমবেদনা রইল।”

শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতাকে সমর্থন জানিয়ে অভিনেতা আরও যোগ করেন, “প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়। এ দেশের ছেলেমেয়েরা যে নিজেদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং একটা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে এভাবে একত্রিত হয়েছেন, আর অভিভাবকেরাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তা দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।”

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নিট পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ যখন তুঙ্গে, ঠিক সেই সময় সলমন খানের এই আবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রধানমন্ত্রীর আশ্বাস এবং প্রশাসনের পদক্ষেপের ওপর আস্থা রেখে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার বার্তাই দিলেন মেগাস্টার।

Follow Us